অনলাইন ডেস্ক
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৬:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কথার চেয়ে কাজে বেশি গুরুত্ব দিতে চাই : মো. মোস্তাকুর রহমান।

কথার চেয়ে কাজে বেশি গুরুত্ব দিতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত ১৪তম গভর্নর মো. মোস্তাকুর রহমান।

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রথম কর্মদিবসে কেন্দ্রীয় ব্যাংকের প্রবেশমুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

 

এ সময় মোস্তাকুর রহমান, এসেছি, কাজ শুরু করি তারপর কথা বলা যাবে। আগে কাজ, পরে কথা হবে।

 

এর আগে সকাল পৌনে ১১টার দিকে মোস্তাকুর রহমান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় ডেপুটি গভর্নরসহ বাংলাদেশ ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তাকে ফুলেল অভ্যর্থনা জানান।

জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকে আসার আগে তিনি অর্থ মন্ত্রণালয়ে যান এবং সেখানে প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে সরাসরি মতিঝিলে অবস্থিত ব্যাংক পাড়ায় আসেন।

আরও পড়ুন  ওসমান হাদির ওপর হামলা বৃহৎ চক্রান্তের ক্ষুদ্র অংশ: মির্জা আব্বাস

গত ২৫ ফেব্রুয়ারি ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয়।

 

সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হলো।

নিয়োগের শর্ত অনুযায়ী তিনি সরকারের নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনাও ছিল সেই প্রজ্ঞাপনে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০