অনলাইন ডেস্ক
২৫ জানুয়ারী ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সত্যিই কি বিয়ে করলেন ধানুশ-ম্রুণাল?

চলছে বিয়ের মৌসুম, আর ঠিক তখনই বিনোদন জগতে নতুন করে আলোচনায় এলো আরও এক চর্চিত নাম ধানুশ-ম্রুণাল। দক্ষিণী সুপারস্টার ধানুষ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে দীর্ঘদিন ধরেই চলছিল বিয়ের ফিসফাস। কিন্তু গুঞ্জন যেন এবার পেতে চলেছে বাস্তবের রং। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাদের বিয়ের ছবি, আর তাতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি সত্যিই সবাইকে চমকে দিয়ে চুপিসারে সাতপাকে বাঁধা পড়লেন ধনুষ-ম্রুণাল?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে ভাইরাল হয় ধানুশ-ম্রুণালের বিয়ের ছবি।

প্রকাশিত সেই ছবিতে দেখা যায়, বর ও কনের সাজে ধানুষ ও ম্রুণালকে। সোনালি পাড়ের সাদা কেরালা কটনের পোশাক পরেছেন অভিনেতা। অন্যদিকে কাঞ্জিভরম ও গয়নায় সেজে দেখা যাচ্ছে ম্রুণালকে। ছবিতে দেখা যায়, দক্ষিণী রীতি মেনে তাদেরকে বিয়ে করতে। তাদের বিয়ের আসরের সেই ছবিতে আরও দেখা যায় দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক তারকাকে উপস্থিত থাকতে।

আর সেই ছবির ক্যাপশনে লেখাছিল, ‘চারহাত এক হল ম্রুণাল-ধানুষের। চেন্নাইতে বসেছিল তাদের বিয়ের আসর। আত্মীয়-বন্ধু ও ঘনিষ্ঠজনেদের উপস্থিতিতে চারহাত এক হয়েছে তাদের। যেহেতু বিনোদন দুনিয়ার এই দুই অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে বহুদিন ধরেই বিয়ের গুঞ্জন চলছে তাই প্রথমে অনেকেই এই ছবি দেখে আশ্বস্ত হয়েছিলেন।
পরে সকলেই বুঝতে পারেন ব্যাপারটা ঠিক কী। আসলে তাদের এই বিয়ের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা ‘এ আই’ দ্বারা নির্মিত।

আরও পড়ুন  ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন ম্যাক্রোঁ

উল্লেখ্য, কিছুদিন আগেই হঠাৎই গুঞ্জন শোনা যায় যে ফেব্রুয়ারিতেই নাকি চার হাত এক হবে ধানুষ ও ম্রুণালের। আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে’তেই নাকি চারহাত এক হবে তাদের। এই গুঞ্জনে যদিও জল ঢেলেছেন তারা দুজনেই। বিয়ের গুঞ্জনের মাঝে একটি পোস্টে ম্রুণাল লেখেন, ‘স্থির, উজ্জ্বল ও অটল’। এই ইঙ্গিতবাহী পোস্টের মাধ্যমেই বিয়ের গুঞ্জনে জল ঢেলেছেন তিনি। বুঝিয়ে দেন যে এই খবর একেবারেই ভিত্তিহীন।

অন্যদিকে ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়টি এড়িয়ে যান ধানুষ। তিনি বলেছেন, ‘এটা একেবারেই ভুয়া খবর।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১০

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১২

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

১৪

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

১৫

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

১৬

‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না : শুভেন্দু

১৭

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

১৮

১২ লাখ টাকার ‘হোয়াইট ডায়মন্ড’ এখন শরীয়তপুরে

১৯

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

২০