অনলাইন ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একসঙ্গে দিশা-তালবিন্দর

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি ও জনপ্রিয় পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং অবশেষে তাদের সম্পর্ক প্রকাশ্যে আনলেন। মুম্বাইয়ে আয়োজিত বহুল আলোচিত সংগীত উৎসব ললাপালুজা ইন্ডিয়ায় দুজনকে হাত ধরাধরি করে হাঁটতে দেখা যায়, যা তাদের প্রেম নিয়ে সব জল্পনার অবসান ঘটায়।

ভিড়ের মাঝেই নির্ভার ভঙ্গিতে একসঙ্গে হাঁটা এবং ক্যামেরা এড়িয়ে না যাওয়ার মাধ্যমে দিশা ও তালবিন্দর ভক্তদের কাছে স্পষ্ট বার্তা দিয়েছেন—তাদের সম্পর্ক নিয়ে আর কোনো লুকোচুরি নেই। সেই মুহূর্তের ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। অনেক ভক্তই এটিকে দম্পতির ‘অফিসিয়াল ডেবিউ’ হিসেবে উল্লেখ করছেন।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই দিশা ও তালবিন্দরের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। চলতি মাসের শুরুতে উদয়পুরে অভিনেত্রী নূপুর সানন ও সংগীতশিল্পী স্টেবিন বেনের বিয়েতে তাদের একসঙ্গে দেখা গেলেও তখন তারা মিডিয়ার নজর এড়িয়ে চলেন। সেসময় তালবিন্দরকে অভিনেত্রী মৌনি রায়ের সঙ্গে এবং দিশাকে মৌনির স্বামীর সঙ্গে হাঁটতে দেখা যায়। ধারণা করা হচ্ছিল, ইচ্ছাকৃতভাবেই তারা আলাদা থেকে নজর এড়াতে চাইছিলেন, যা সম্পর্কের গুঞ্জন আরও জোরালো করে তোলে।

আরও পড়ুন  জোটের নেতৃত্বে জনগণের ভোটে আমরা সরকার গঠন করব ইনশাআল্লাহ: হাসনাত আব্দুল্লাহ

তবে ললাপালুজা ইন্ডিয়ায় দিশার উপস্থিতি সেই সব জল্পনার পূর্ণচ্ছেদ ঘটায়। অনুষ্ঠান শেষে দিশা ও তালবিন্দরকে একই গাড়িতে যেতে দেখা যায়। সেসময়ও তারা ক্যামেরা এড়ানোর কোনো চেষ্টা করেননি—যা স্পষ্ট করে দেয়, তাদের সম্পর্ক এখন আর গোপন নয়।

এদিকে তালবিন্দর সিং সিধু, যিনি ভারতীয় সংগীতজগতে তালবিন্দর নামে পরিচিত। তিনি একজন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক, গীতিকার ও মিউজিক প্রযোজক। তিনি ১৯৯৭ সালের নভেম্বরে পাঞ্জাবের তরন তারান জেলায় জন্মগ্রহণ করেন এবং যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়ায় বড় হয়েছেন। তার সঙ্গীতে হিপ-হপ, আরঅ্যান্ডবি, ট্র্যাপ ও সিন্থ-পপের সঙ্গে পাঞ্জাবি সুরের আধুনিক মেলবন্ধন লক্ষ্য করা যায়। ব্যক্তিগত ও পেশাগত জীবন আলাদা রাখতে তিনি প্রায়ই মুখে ফেস পেইন্ট ব্যবহার করে পারফর্ম করেন—যা তার শিল্পীসত্তার একটি স্বতন্ত্র পরিচয় হয়ে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০