অনলাইন ডেস্ক
২ জানুয়ারী ২০২৬, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জোটের নেতৃত্বে জনগণের ভোটে আমরা সরকার গঠন করব ইনশাআল্লাহ: হাসনাত আব্দুল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট সমর্থিত জাতীয় সংসদ সদস্য প্রার্থী দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা আগ্রাসন বিরোধী, দুর্নীতিমুক্ত, সংস্কার ও ইনসাফপূর্ণ একটি সমাজ গড়তে আগামী জাতীয় নির্বাচনে জোটের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করব ইনশাআল্লাহ।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মিলনায়তনে দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলাম কৃর্তক আয়োজিত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহীদ।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যারা অতীতে কেন্দ্র দখল করেছেন, কেন্দ্র দখল করতে চান বা করতে সহায়তা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা আপনাদের বিন্দু পরিমাণ ছাড় দেব না।

আমাদেরকে নানাভাবে বিভাজন করার চেষ্টা চলছে উল্লেখ করে এনসিপির এ নেতা আরো বলেন, ‘আমাদের সচেতন থাকতে হবে।’

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমার ওপর বেইনসাফি করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমার নীতি স্পষ্ট আপনি আমার বিরুদ্ধে ভোট দেন আমি আপনার ভোট দেওয়ার নিশ্চয়তা দেব কিন্তু আপনি যদি মানুষের ভোটাধিকার হরণ করতে আসেন, কেন্দ্র দখল করতে আসেন আপনাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, ক্যাডার দিয়ে অর্থ দিয়ে নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা করছেন আমরা আপনার বিরুদ্ধে দাঁড়াবই।’

আরও পড়ুন  যেসব মুসলিম দেশ ট্রাম্পের ‘বোর্ড অব পিসে’ যোগ দিচ্ছে

তিনি আরো বলেন, ‘আপনারা যারা ভাবছেন নির্বাচন হচ্ছে ঋণখেলাপি পরিশোধের একটি উপলক্ষ মাত্র নির্বাচনের পরে ব্যাংকের যে ঋণগুলো রয়েছে দেবিদ্বারের উন্নয়নের টাকা মেরে সেই ঋণ পরিশোধ করবেন আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি—এই জনগণকে নিয়ে এই ভোট চোরদের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থানে থাকব। আমরা ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠা করব।

বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বেগম খালেদা জিয়া দলমতনির্বিশেষে সবার প্রিয় একজন মানুষ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাকে দীর্ঘদিন জেলবন্দি রেখে তিলে তিলে হত্যা করেছে, তবুও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। হাসিনা তাকে নিয়ে কথায় কথায় বিদ্রুপ-তামাশা করত কিন্তু তিনি কখনো কোনো জবাব দেননি। আমরা তার রাজনৈতিক জীবনী থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে বাংলাদেশে এ রাজনীতির ধারা অব্যাহত রাখব।’

দেবিদ্বার উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিনের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাও. আমিনুল ইসলাম, অধ্যাপক লোকমান হোসাইন, পৌর জামায়াতের আমির মো. ফেরদৌস আহমেদ, মোঃ তমিজ উদ্দিন, মাওঃ রুহুল আমিন, এনসিপির উপজেলার প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০