অনলাইন ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৬, ৫:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের হুমকি প্রত্যাখ্যান ইরানের, পাল্টা জবাবের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলার হুমকি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি জানিয়েছে, সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, আমাদের সাহসী সশস্ত্র বাহিনী ভূমি, আকাশ ও সমুদ্রে ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব দিতে ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘর্ষ এবং ওই সময় মার্কিন হামলা থেকে ইরান ‘মূল্যবান শিক্ষা’ অর্জন করেছে। আরাঘচির দাবি, এসব অভিজ্ঞতা ইরানকে আরও দ্রুত, শক্তিশালী ও কার্যকর প্রতিক্রিয়া জানাতে সক্ষম করেছে।

এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হুমকি দেন। তিনি লেখেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগোচ্ছে এবং প্রয়োজনে ‘দ্রুত ও সহিংসভাবে’ অভিযান চালাতে প্রস্তুত।

আরও পড়ুন  বিদেশি প্রতিষ্ঠানের ওয়েবসাইট ক্লোন করে বিনিয়োগ প্রতারণা, গ্রেপ্তার ২

একই সঙ্গে ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধে আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, সময় ফুরিয়ে আসছে। এখনই চুক্তি করা দরকার। তবে তিনি আবারও দাবি করেন, আগের মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হয়েছিল।

ট্রাম্প আরও সতর্ক করে বলেন, ইরান যদি চুক্তিতে না আসে, তাহলে ভবিষ্যতের হামলা ‘আরও ভয়াবহ’ হবে।

কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আদনান হায়াজনেহ বলেন, এটি মূলত ইরানকে আলোচনায় বসতে বাধ্য করার জন্য ওয়াশিংটনের চাপ প্রয়োগের কৌশল।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে চায়, যা ইসরায়েলের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। তবে তেহরান বরাবরের মতোই দাবি করছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের অধিকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১০

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১২

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

১৪

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

১৫

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

১৬

‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না : শুভেন্দু

১৭

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

১৮

১২ লাখ টাকার ‘হোয়াইট ডায়মন্ড’ এখন শরীয়তপুরে

১৯

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

২০