অনলাইন ডেস্ক
৬ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব

চিকিৎসাসেবা, অবকাঠামো ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্টোর কক্ষ ঘুরে দেখেন:

সামরুল হক
জামালপুর প্রতিনিধি :
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম তদারকির অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর একান্ত সচিব এবং বিশ্বস্বাস্থ্য–২ শাখার সিনিয়র সহকারী সচিব মহিউদ্দিন আল হেলাল।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় তিনি গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। এ সময় তিনি হাসপাতালের বহির্বিভাগ, অন্তর্বিভাগ, জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা কার্যক্রমের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন।

পরিদর্শনের সময় সিনিয়র সহকারী সচিব:
হাসপাতালের অবকাঠামোগত অবস্থা, জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা, রোগীদের সেবার মান এবং সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাসপাতালের স্টোর কক্ষ পরিদর্শন করেন। এ ছাড়াও তিনি চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান ও বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে সরাসরি ধারণা নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মহিউদ্দিন আল হেলাল বলেন,
“বাংলাদেশের সব সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন করা একটি রুটিন কার্যক্রম। পটুয়াখালী ও ভোলা জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আমি এই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসেছি। পরিদর্শনের মূল উদ্দেশ্য হলো চিকিৎসাসেবার মান, হাসপাতালের সার্বিক কার্যক্রম এবং অবকাঠামোগত সমস্যাগুলো চিহ্নিত করা।”
তিনি আরও বলেন,
“পরিদর্শনের মাধ্যমে একটি বিস্তারিত অফিসিয়াল রিপোর্ট প্রস্তুত করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।”
সম্প্রতি হাসপাতালের স্টোর কক্ষে সংঘটিত

আরও পড়ুন  বরগুনায় তালা ভেঙে আ. লীগ কার্যালয়ে টাঙানো হলো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি

অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি জানান,
“ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হাসপাতালের স্বাভাবিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।”

উল্লেখ্য, স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বরিশাল বিভাগের পটুয়াখালী ও ভোলা জেলার বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়মিত পরিদর্শনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে। সেই দায়িত্বের অংশ হিসেবেই স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বিশ্বস্বাস্থ্য–২) মহিউদ্দিন আল হেলাল এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০