অনলাইন ডেস্ক
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণ মনে করে টেম্পারিং করে জামায়াত জোটকে হারানো হয়েছে মিয়া গোলাম পরওয়ার

জনগণ মনে করে নির্বাচনে ম্যাকানিজম ও টেম্পারিং করে জামায়াত জোটকে হারানো হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, নির্বাচনের পরের রাতেই গেজেট প্রকাশ করে জনগণের সে ধারণাকে আরও গভীর করে তোলা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) খুলনার ফুলতলায় এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে সত্য কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং অনেক আগে থেকেই আমাদের দেশে চলে আসছে। জামায়াতে আমিরসহ ১১ দলীয় নির্বাচনীয় ঐক্যের পক্ষ থেকে ইসিতে ৩২টি আসনের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ জানানো হয়েছে। তবে আমাদের দল আসন কম পেলেও ভোটের শতাংশে অনেক এগিয়েছে। নির্বাচিত দল বিএনপি দুই শতাধিক আসন পেলেও ভোটের শতাংশে আমরা মাত্র ২ দশমিক ৭ শতাংশ পিছিয়ে ছিলাম।
নির্বাচন পরবর্তী সহিংসতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, সবাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই কালচার থেকে বেরিয়ে আসবে। কিন্তু আমরা দেখলাম নির্বাচনের পর সারাদেশে আমাদের কর্মী, সমর্থকের উপর হামলা, বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এসব বিষয়ে নজর দেবেন এবং ঘটনার ইতি টানবেন। কিন্তু বিএনপির নেতাকর্মীরা এখনও থেমে যায়নি। আমরা সবাইকে ধৈর্য ধারণের আহবান জানাচ্ছি। তবে পরিস্থিতি যদি বন্ধ না হয় তাহলে জনগণকে সাথে নিয়ে রাজপথে নামতে বাধ্য হওয়ার হুঁশিয়ারি দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
Facebook Comments Box
আরও পড়ুন  তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন : সালাম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামিমসহ ঢাবির দুই হল ছাত্রদল নেতাকে অব্যাহতি

যে শাস্তি পেলেন দেরি করে অফিসে আসা সেই ৩ ভূমি কর্মকর্তা

লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন নামে এক কৃষকদল নেতা করলো চুরি

বন্ধ থাকা সরকারি পাটকলগুলো দ্রুত চালুর উদ্যোগ : প্রতিমন্ত্রী

সালিশে যুবককে পিটিয়ে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

কূটনীতিক ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তান সিরিজে ফিরছেন সাকিব, কী বলছে বাস্তবতা

এবার ইরানিদের পানিতে মারতে চাইছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

যেভাবে রাশিয়ার ‘ভাড়াটে সেনা’ হয়ে লড়ছেন বাংলাদেশি যুবকরা

স্বামীকে হত্যা করে পালালেন টিকটকার আঁখি

১০

পেছাল ‘টক্সিক’ মুক্তির তারিখ

১১

প্লেব্যাক নিয়ে শ্রেয়ার কড়া বার্তা

১২

ঢাকার যেসব এলাকা আজ ভয়াবহ দূষিত

১৩

ঈদে আসছে জোভান-নীহার ‘গুডলাক’

১৪

ন্যাড়াবাহিনীর প্রধান নিহত

১৫

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

১৬

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৭

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক

১৮

তরুণ-তরুণীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

১৯

পুরোনো রাজনীতির বিপরীতে তরুণদের শক্ত চ্যালেঞ্জ

২০