অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা শুক্রবার (১৬ জানুয়ারি) ‘সি’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক বিভাগ) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জনসংযোগ দপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ‘সি’ ও ‘এ’ ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা—এই দুই শিফটে অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের পরীক্ষা এক শিফটে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা এক ঘণ্টাব্যাপী এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নিজ নিজ কক্ষে প্রবেশ করতে হবে। পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী কক্ষের বাইরে যেতে পারবেন না। এবার রাবিতে মোট আসন সংখ্যা ৪ হাজার ১৭টি। ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৬ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৫ জন পরীক্ষার্থী রয়েছেন।

আরও পড়ুন  সামনের বার আমরা যাব ক্ষমতায় ইনশাআল্লাহ: পিনাকী ভট্টাচার্য

ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল—এই পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজশাহী কেন্দ্রে ৬৮ হাজার ৪৯০ জন, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ লাখ ১৯ হাজার ১৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৭ হাজার ৬৪৬ জন, খুলনা অঞ্চলে ২৩ হাজার ৯০৯ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ সন্নিহিত দুটি ভেন্যুতে ৩৮ হাজার ২৫৭ জন এবং বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩০৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ভর্তি পরীক্ষা কমিটি, প্রক্টর দপ্তর, আইসিটি সেন্টার, ছাত্র-উপদেষ্টা দপ্তর, পরিবহণ ও হল প্রশাসনসহ স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

ভর্তি সংক্রান্ত সব তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.ru.ac.bd এবং বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০