অনলাইন ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাপ্তাই হ্রদে ১৯ পর্যটক নিয়ে উল্টে গেল নৌযান

রাঙামাটির কাপ্তাই হ্রদে সুবলং থেকে ফেরার পথে একটি পর্যটকবাহী নৌযান উল্টে গেছে। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। অক্ষত উদ্ধার হয়েছেন সব পর্যটক।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সুবলং থেকে ফেরার পথে রাঙামাটির শীলছড়িমুখ এলাকায় নৌযানটি উল্টে যায়।

স্থানীয় ও বোটচালকদের সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই কিছুটা দূরে থাকা দুটি স্পিডবোট দিয়ে কয়েকজনকে উদ্ধার করে। পরে আশপাশ দিয়ে চলাচল করা বোটগুলো উদ্ধার কাজে যোগ দেয়। এতে বোটটিতে থাকা চার শিশুসহ ১৯ পর্যটকের সবাই প্রাণে রক্ষা পান। কেউ আহত হননি।

পর্যটকরা দুটি দলে চট্টগ্রাম ও পাবনা থেকে আসেন। তারা সুবলং পর্যটন স্পট ঘুরে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় পর্যটকরা সবাই বোটের ছাদে ছিলেন। তাদের গায়ে ছিল না কোনো লাইফ জ্যাকেট। তারা একপাশ হয়ে যাওয়াতে বোটটি উত্তর পাশে হেলে গিয়ে বোটে পানি ঢুকে যায় এবং ডুবে যায়। তবে কাঠের বোট হওয়ায় বোটের একপাশ ভেসে থাকে। এতে প্রাণে রক্ষা পান পর্যটকরা।

দুর্ঘটনার পর উদ্ধার করতে যাওয়া নৌযান লঞ্চ ‘এম এল সুমি’ করে রাঙামাটি শহরে ফেরেন পর্যটকরা।

টুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়নের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান বলেন, পর্যটকবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে শুনেছি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন  সেন্টমার্টিনগামী জাহাজে আগুনে নিহত ১, তদন্ত কমিটি গঠন

উল্লেখ্য, রাঙামাটি কাপ্তাই হ্রদে প্রায় প্রতি বছর পর্যটকবাহী নৌযান ডুরির ঘটনা ঘটে থাকলেও বোটে লাইফ জ্যাকেট রাখার বিষয়ে উদাসীন বোটচালকরা। শৃঙ্খলা ফেরাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও আইনের প্রয়োগ দেখা যায় না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০