অনলাইন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ৫:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেন্টমার্টিনগামী জাহাজে আগুনে নিহত ১, তদন্ত কমিটি গঠন

কক্সবাজারের নুনিয়াছড়া ঘাটে সেন্টমার্টিনগামী জাহাজে আগুনের ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে আগুনের হাত থেকে রক্ষা পেয়েছেন ওই জাহাজে করে সেন্টমার্টিন যাওয়ার অপেক্ষায় থাকা ১৯৪ পর্যটক।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে ‘দ্য আটলান্টিক ক্রুজ’ জাহাজে যাত্রী ওঠানোর আগমুহূর্তে আগুন লাগে।

মৃত নুর কামাল (৩৫) ওই জাহাজের কর্মচারী ছিলেন এবং আগুনের সময় তিনি জাহাজের ভেতর একটি রুমে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

জাহাজের আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও কোস্টগার্ডসহ স্থানীয় প্রশাসনের স্বেচ্ছাসেবক টিম।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, ‘জাহাজের এক কর্মচারীর সম্পূর্ণ ভস্মীভূত মরদেহ উদ্ধার করা হয়েছে, যিনি একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। আর কেউ ভেতরে আছেন কিনা খোঁজ নেওয়া হচ্ছে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত বলা যাচ্ছে না।’

সি ক্রুজ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘১৯৪ জন পর্যটকের শনিবার এই জাহাজে করে সেন্টমার্টিন যাওয়ার কথা ছিল। সৌভাগ্যবশত কেউ জাহাজে উঠেননি, সবাই ঘাটে অপেক্ষা করছিলেন। যাত্রীদের একটি অংশকে ধারণ ক্ষমতা অনুসারে অন্য জাহাজে সেন্টমার্টিনে পাঠানো হয়েছে। বাকিরা রোববার যাবেন।’

আরও পড়ুন  হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

এদিকে আগুনের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, ‘যান্ত্রিক ত্রুটি বা অন্য কোন কারণে আগুন লেগেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। পরে বিস্তারিত বলা যাবে।’

উল্লেখ্য, চলতি মাসের ১ তারিখ থেকে সেন্টমার্টিন-কক্সবাজার রুটে জাহাজ চলাচল শুরু হয়। সরকার ঘোষিত নির্দেশনা মেনে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক পরিবহনের জন্য ছয়টি জাহাজ সেন্টমার্টিন চলাচলের জন্য কর্তৃপক্ষের অনুমতি পেয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০