অনলাইন ডেস্ক
৫ জানুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসিতে তাসনিম জারার আপিল, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন তাসনিম জারা। আবেদন করার পর সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাবেন।

আজ বিকেল চারটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এসে তাসনিম জারা আপিল আবেদন জমা দেন। এ সময় সঙ্গে তাঁর আইনজীবী আরমান হোসেনসহ অন্যরা ছিলেন।

তাসনিম জারা সাংবাদিকদের বলেন, ‘আমি তাসনিম জারা, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলাম। সেটা আপাতত গৃহীত হয়নি। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আমরা আপিল করেছি।’

তাসনিম জারা বলেন, ‘আপনারা দেখেছেন, রিপোর্ট করেছেন যে একদম দেড় দিনের মাথায় প্রায় ৫ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের স্বাক্ষর দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ করেছেন, ভলান্টিয়ারিং করেছেন। তো এটার প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আইনি লড়াইটা চালিয়ে যাব। ওনারা চান—যাঁরা স্বাক্ষর করেছেন, এই প্রায় ৫ হাজার মানুষ এত অল্প সময়ে—ওনারা চান আমি যাতে নির্বাচনে কনটেস্ট (প্রতিদ্বন্দ্বিতা) করতে পারি। তো সে জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব।’

আরও পড়ুন  বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

পরে তাসনিম জারার আইনজীবী আরমান হোসেন বলেন, প্রার্থিতার বিষয়ে নির্বাচন পরিচালনা বিধিমালা এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী ১ শতাংশ ভোটারের যে তালিকা জমা দেওয়া হয়েছে সেটা শতভাগ সঠিক আছে। কিন্তু ভোটার ও প্রস্তাবকদের তালিকা সংগ্রহ করার সময় নির্বাচন কমিশনের কোনো ওয়েবসাইট কাজ করছিল না। সে কারণে প্রস্তাবক হিসেবে যিনি স্বাক্ষর করেছেন, তিনি প্রকৃত ঢাকা–৯ আসনের ভোটার কি না সেটা যাচাই করার সুযোগ ছিল না। যদিও স্বাক্ষরদাতারা এই আসনের ভোটার হিসেবে স্বাক্ষর করেছিলেন।

‘কিন্তু যেহেতু ওটা আমাদের ভেরিফাই করার সুযোগ ছিল না, সেই জায়গা থেকে আমাদের এই প্রবলেম ফেস করতে হচ্ছে। আমরা আশাবাদী খুব দ্রুতই এই আপিলের মাধ্যমে প্রবলেমটা সলভ করতে পারব।’

এই আপিলে জয়ী হওয়ার শতভাগ সম্ভাবনা আছে জানিয়ে এই আইনজীবী বলেন, ‘আমরা আইনগতভাবে আশা রাখতে পারি, আমাদের সে আত্মবিশ্বাস আছে যে এই আপিলে আমরা জয়ী হয়ে আসব। আপিলে জয়ী হওয়ার মাধ্যমে ডা. তাসনিম জারা আবার জনগণের প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০