অনলাইন ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৬, ৫:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির জনসভাস্থলের আশপাশ থেকে চুরির অভিযোগ উঠেছে। জনসভা শুরুর আগেই ১৮টি মাইক ও পাঁচ কয়েল বৈদ্যুতিক তার চুরি হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

রোববার (২৫ জানুয়ারি) জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় মাঠে প্রস্তুতিমূলক কাজ চলাকালে আয়োজকদের নজরে আসে, গুরুত্বপূর্ণ কয়েকটি মাইক ও বৈদ্যুতিক তারের কয়েল গায়েব। এ ঘটনায় সকালে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন সাউন্ড সিস্টেমের মালিক।

জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে পলোগ্রাউন্ড এলাকায় পুলিশ, র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি ছিল। এর মধ্যেই সমাবেশস্থলের আশপাশ থেকে ১৮টি মাইকের ইউনিট ও পাঁচ কয়েল তার চুরি হয়।

জনসভাকে কেন্দ্র করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ড্রোন ওড়ানোসহ সব ধরনের অস্ত্র, বিস্ফোরক, দাহ্য পদার্থ এবং লাঠি বা ধারাল বস্তু বহনে নিষেধাজ্ঞা জারি করেছিল। নিরাপত্তার স্বার্থে শনিবার রাত থেকেই কিছু সড়কে যান চলাচলও বন্ধ রাখা হয়। তবে এত নিরাপত্তার মাঝেও চুরির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন  আ.লীগের সঙ্গে গোপন আঁতাত করে জয়লাভ করেছে বিএনপি: আসিফ মাহমুদ

চুরির ঘটনায় অভিযোগকারী আবদুর রাজ্জাক (ঢাকা রাজ সাউন্ড সিস্টেমের মালিক) জানান, সমাবেশে প্রায় ২০০টি মাইক স্থাপন করা হয়েছিল। শনিবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সর্বশেষ লাইন চেক করে তারা স্থান ত্যাগ করেন। ওই সময় রাস্তায় তার দুজন কর্মী টহলে ছিলেন।

তিনি আরও জানান, সকালে পুনরায় মাইক পরীক্ষা করার সময় ১৮টি মাইকের ইউনিট ও পাঁচ কয়েল তার চুরির বিষয়টি ধরা পড়ে। পরে বিএনপির নেতাদের পরামর্শে থানায় লিখিত অভিযোগ করা হয়। চুরি হওয়া মাইকগুলো সমাবেশস্থলের গেটের বাইরে সড়কের বৈদ্যুতিক খুঁটিতে প্রায় ১৫–১৬ ফুট উঁচুতে স্থাপন করা ছিল।

এ বিষয়ে জানতে সিএমপির দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার হোসাইন কবির ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, তিনি তারেক রহমানের প্রটোকলে দায়িত্বে ছিলেন। মাইক চুরির বিষয়ে তিনি কিছু জানেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০