অনলাইন ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৬, ৪:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড় জয়ের পর দুঃসংবাদ পেল বার্সেলোনা

চ্যাম্পিয়নস লিগে স্লাভিয়া প্রাগের বিপক্ষে নাটকীয় জয়ের রাতেই বড় ধাক্কা খেল বার্সেলোনা। দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার পেদ্রি ইনজুরিতে পড়েছেন এবং প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

বুধবার রাতে চেক প্রজাতন্ত্রের প্রাগে অনুষ্ঠিত ম্যাচে পেদ্রি এক ঘণ্টার একটু বেশি সময় খেলেন। তবে ম্যাচের ৬১তম মিনিটে হ্যামস্ট্রিং সমস্যায় পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন স্পেন জাতীয় দলের এই মিডফিল্ডার। তার জায়গায় নামেন দানি ওলমো।

ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক বলেন, “ঠিক কী হয়েছে তা এখনই বলা যাচ্ছে না, তবে এটা হ্যামস্ট্রিংয়ের সমস্যা। ভালো কোনো খবর নয়। পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি পরিষ্কার হবে।”

পরবর্তীতে বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, “পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, পেদ্রির ডান পায়ের বাইসেপস ফেমোরিসে পেশির চোট লেগেছে। তার সুস্থ হতে আনুমানিক এক মাস সময় লাগবে।”

বুধবার রাতেতীব্র শীতের মাঝে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। তবে তরুণ মিডফিল্ডার ফারমিন লোপেজ প্রথমার্ধেই মাত্র আট মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে এগিয়ে দেন। বিরতিতে যাওয়ার আগে আত্মঘাতী গোলে সমতা ফেরায় স্লাভিয়া প্রাগ।

আরও পড়ুন  গুরুত্বপূর্ণ দুজন উপদেষ্টা আজ দেশ ছাড়বেন, সাংবাদিক সায়েরের পোস্ট

দ্বিতীয়ার্ধে পেদ্রি মাঠ ছাড়ার দুই মিনিটের মধ্যেই গোল করে বার্সাকে এগিয়ে দেন দানি ওলমো। পরে অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি নিজের আগের আত্মঘাতী গোলের ভুল শোধ দেন এবং ইউরোপে চলতি মৌসুমে নিজের প্রথম গোলটি করেন। শেষ পর্যন্ত ৪–২ ব্যবধানে জয় পায় কাতালানরা।

২৩ বছর বয়সী পেদ্রি এর আগেও একাধিকবার পেশির চোটে ভুগেছেন। চলতি মৌসুমের অক্টোবরে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পাঁচটি ম্যাচ মিস করেন তিনি। ডিসেম্বরে কাঁফের সমস্যাও তাকে এক ম্যাচের বাইরে রেখেছিল।

শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করতে আগামী ২৮ জানুয়ারি ঘরের মাঠে এফসি কোপেনহেগেনের বিপক্ষে জয় প্রয়োজন বার্সার। ফ্লিক বলেন, “ম্যাচটা সহজ হবে না। পেদ্রি হয়তো খেলতে পারবে না, ফ্রেঙ্কি ডি ইয়ং নিষেধাজ্ঞায় থাকবে। তবে লামিনে ইয়ামাল ফিরছে—এটাই ইতিবাচক দিক। আমাদের এখনও সুযোগ আছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০