অনলাইন ডেস্ক
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৫:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গুরুত্বপূর্ণ দুজন উপদেষ্টা আজ দেশ ছাড়বেন, সাংবাদিক সায়েরের পোস্ট

অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুইজন উপদেষ্টা সোমবার (১৬ ফেব্রুয়ারি) দেশত্যাগ করতে পারেন বলে দাবি করেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। 

 

সকালে নিজের সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই কথা জানিয়েছেন। সায়েরের দাবি তিনি, উপদেষ্টাদের ঘনিষ্ঠ মহল থেকে এই তথ্য নিশ্চিত হয়েছেন। বর্তমানে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

সাংবাদিক সায়ের তার পোস্টে নির্দিষ্ট সময় উল্লেখ করে জানিয়েছেন, ওই দুই উপদেষ্টার মধ্যে একজন আজ দুপুর ১২টা ৫০ মিনিটের চায়না ইস্টার্নের ফ্লাইটে ঢাকা ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে, দ্বিতীয় জন আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে দেশ ছাড়ার কথা রয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে ওই দুই উপদেষ্টার নাম তিনি সরাসরি প্রকাশ করেননি। উপদেষ্টাদের এমন হুট করে দেশত্যাগের খবরের নেপথ্যে কী কারণ থাকতে পারে, তা নিয়ে জনমনে কৌতূহল দেখা দিয়েছে।sayer2

জুলকারনাইন সায়ের তার পোস্টে এই দেশত্যাগের প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বর্তমান প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে লিখেছেন, যথাযথ অডিট ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা ছাড়পত্র ছাড়া এই ব্যক্তিদের দেশ ত্যাগ করতে দেওয়া উচিত হবে না।

আরও পড়ুন  ফরিদপুর-৪ আসনে বিএনপি প্রার্থী শহিদুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

দায়বদ্ধতা নিশ্চিত করার স্বার্থে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের বিদেশ যাত্রার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা জরুরি বলে তিনি মনে করেন। সাংবাদিক সায়ের দীর্ঘদিন ধরে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছেন এবং তার এমন পোস্টের পর বিমানবন্দর ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠছে।

বর্তমানে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার কার্যক্রম এবং প্রশাসনিক রদবদলের মধ্যে এমন তথ্য সরকারের ভেতর ও বাইরে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। যদিও এখন পর্যন্ত সরকারের কোনো আনুষ্ঠানিক সূত্র থেকে এই দুই উপদেষ্টার বিদেশ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়নি। সাংবাদিক জুলকারনাইন সায়েরের এই দাবি যদি সত্য হয়, তবে তা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১০

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১১

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১২

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৩

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৪

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৫

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৬

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১৭

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৮

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৯

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

২০