অনলাইন ডেস্ক
২৭ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারে অংশ নিতে ময়মনসিংহে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২২ বছর ময়মনসিংহের মাটিকে পা রাখলেন তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকার গুলশান থেকে সড়কপথে রওনা হয়ে তিনি দুপুরে ময়মনসিংহ শহরে পৌঁছান।

এদিন দুপুর ১২টা থেকে সমাবেশস্থলের মাইকে সমাবেশের জানান দেন আয়োজককারীরা। সভা সঞ্চালনায় রয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকন।

দুপুর সাড়ে ১২টায় দিকে দক্ষিণ জেলার বিএনপির সদ্যস্যসচিব রোকনুজ্জামান রোকন সরকারসহ অনেক নেতাদের উপস্থিতি দেখা যায়। এ ছাড়া সমাবেশ মঞ্চে উপস্থিত রয়েছেন ময়মনসিংহ বিভাগের বিএনপির কেন্দ্রীয় নেতারা।

আয়োজিত সমাবেশকে প্রাণবন্ত করতে নেতাকর্মীরা হাতে দলীয় পতাকা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ শুরু করেন। এ সময় দলীয় প্রতীক ধানের শীষ নিয়েও সমাবেশস্থলে প্রবেশ করেছেন সমর্থকরা।

আরও পড়ুন  জকসু নির্বাচনে দুই ভিপি প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

দলীয় সূত্র জানিয়েছে, আজকের সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে ময়মনসিংহ বিভাগ ও বিভিন্ন থানা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল ও তাঁতী দলের নেতাকর্মী এবং সমর্থকরা হাজির হবেন।

এ বিষয়ে বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ বলেন, ময়মনসিংহ বিভাগ এবং জেলার বাইরে থেকে তাদের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ শুরু করেছেন। আশা করছি, আজকের সমাবেশ স্মরণকালের স্মরণীয় সমাবেশ হবে। সমাবেশের সভাপতিত্ব করবেন ময়মনসিংহ দক্ষিণ জেলার বিএপির আহ্বায়ক জকির হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০