অনলাইন ডেস্ক
১০ মার্চ ২০২৬, ৮:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীকে ধর্ষণ

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে লঞ্চের কেবিনে আটকে রেখে দুই দফা ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর ভাইয়ের দায়ের করা মামলায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে রাজধানীর কোতোয়ালি থানা পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. ফয়সাল আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) ও মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২)। বর্তমানে ভুক্তভোগী শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ মার্চ রবিবার দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী (১৭) নোয়াখালীর হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘ফারহান-০৪’ লঞ্চে ওঠেন। তার বাবা তাকে লঞ্চের ৩২৮ নম্বর কেবিনে তুলে দিয়ে আসেন। একই লঞ্চে অভিযুক্ত সাকিব ও মিঠুও ঢাকার উদ্দেশ্যে রওনা হন। লঞ্চ ছাড়ার কিছু সময় পর অভিযুক্তরা ওই শিক্ষার্থীর কেবিনের দরজায় নক করে এবং নিজেদের তার বাবার পরিচিত হিসেবে পরিচয় দেয়। এরপর নিরাপত্তার খাতিরে মোটরসাইকেল কেনার কিছু টাকা ওই শিক্ষার্থীর কেবিনে রাখার অনুরোধ করলে সরল বিশ্বাসে তিনি তাদের ভেতরে আসতে দেন।

আরও পড়ুন  সারাদেশের রেল যোগাযোগ বন্ধ চট্টগ্রামের সঙ্গে

 

এজাহারে আরও উল্লেখ করা হয়, কৌশলে কেবিনে প্রবেশ করে অভিযুক্তরা শিক্ষার্থীর বেডে বসে পড়ে এবং তাকে কু-প্রস্তাব দেয়। এতে ওই শিক্ষার্থী রাজি না হলে তারা তার গলা ও মুখ চেপে ধরে। এ সময় মিঠু শিক্ষার্থীর মোবাইল ফোনটি কেড়ে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায় এবং সাকিব দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। শিক্ষার্থী চিৎকার করার চেষ্টা করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে রাত ৮টার দিকে সাকিব ও মিঠু পুনরায় কেবিনে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে আবারও ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মো. ফয়সাল আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভুক্তভোগীর ভাই বাদী হয়ে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান পরিচালনা করে। ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১০

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১১

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১২

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৩

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৪

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৫

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৬

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৭

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৮

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১৯

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

২০