অনলাইন ডেস্ক
৮ জানুয়ারী ২০২৬, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশি প্রতিষ্ঠানের ওয়েবসাইট ক্লোন করে বিনিয়োগ প্রতারণা, গ্রেপ্তার ২

নেদারল্যান্ডসের Withlocals নামীয় প্রতিষ্ঠানের ওয়েবসাইট ক্লোন করে একই নাম ও ডিজাইনে একটি ভুয়া ওয়েবপেজ তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে বিনিয়োগ প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো তৌহিদ ভূঁইয়া (২১) ও হৃদয় হাসান (২১)। গ্রেপ্তারদের মধ্যে হৃদয় হাসান মামলার এজাহারভুক্ত ও তৌহিদ ভূঁইয়া তদন্তে প্রাপ্ত অভিযুক্ত।

মামলার এজাহারে জানা যায়, প্রতারক চক্র নিজেদের তৈরি করা ভুয়া ওয়েবসাইটের লিংক চক্রের অপরাপর সদস্যদের মাধ্যমে ভিকটিমদের কাছে পাঠিয়েছিল। নিজেদের বিদেশি কোম্পানির কর্মী হিসেবে পরিচয় দিয়ে দ্রুত লভ্যাংশ প্রদানের প্রতিশ্রুতিতে ভিকটিমদের নানা প্রলোভনের ফাঁদে ফেলে বিভিন্ন অংকের অর্থ বিনিয়োগে প্রলুব্ধ করে। ভিকটিম প্রলুব্ধ হয়ে উক্ত ভুয়া প্ল্যাটফর্মে বিনিয়োগ করে। এভাবে অন্তত একজন ভিকটিমের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা বিনিয়োগের তথ্য পাওয়া গেছে।

ভিকটিম প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পল্টন থানার মামলা করেন।

মামলাটি তদন্তকালে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগ উক্ত প্রতারণা চক্রের কার্যক্রম শনাক্ত করে। তদন্তে জানা যায়, এজাহারভুক্ত অভিযুক্ত হৃদয় হাসান দীর্ঘদিন ধরে একটি টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে বিদেশি কোম্পানিতে বিনিয়োগের নামে প্রতারণা করে আসছিলেন। বুধবার (৭ জানুয়ারি) সিআইডি তৌহিদ ভূঁইয়াকে জামালপুর সদর থানাধীন স্টেশন রোড এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিনে প্রতারণা চক্রের মূল হোতা হৃদয় হাসানকে (২১) একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
হৃদয় হাসান এর কাছ থেকে জব্দকৃত স্মার্টফোন ও ডিজিটাল ডিভাইস বিশ্লেষণ করে জানা যায়, তিনি বিভিন্ন ব্যক্তির নামে খোলা প্রায় ৩০টি ব্যাংক হিসাব নিয়ন্ত্রণ করতেন। পাশাপাশি তার ব্যবহৃত দুটি বাইনান্স অ্যাকাউন্ট ভিন্ন ব্যক্তির নামে খোলা হলেও উক্ত অ্যাকাউন্টগুলোর সঙ্গে অভিযুক্ত হৃদয় হাসান মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সংযুক্ত ছিল।

আরও পড়ুন  ‘বন্ধুকে হত্যার উপায়’ জানতে চ্যাটজিপিটিকে প্রশ্ন, যুক্তরাষ্ট্রে কিশোর গ্রেফতার

ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণে আরও পাওয়া যায় যে, হৃদয়ের স্মার্টফোনে ১৫টি কিউআর কোড রয়েছে, যার মাধ্যমে তিনি একাধিক টেলিগ্রাম অ্যাকাউন্টে লগইন করে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করছিল। হৃদয় হাসান নিজেকে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার দাবি করে ওয়েবপেজ ডেভেলপমেন্টের কাজ করার কথা বললেও বাস্তবে বিদেশি কোম্পানির ওয়েবসাইট ক্লোন করে বিনিয়োগ প্রতারণায় লিপ্ত ছিল।

গ্রেপ্তার দুই আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১০

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১২

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

১৪

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

১৫

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

১৬

‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না : শুভেন্দু

১৭

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

১৮

১২ লাখ টাকার ‘হোয়াইট ডায়মন্ড’ এখন শরীয়তপুরে

১৯

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

২০