অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ৫:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকসুতে সম্পাদকীয় পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন শিবিরের ইব্রাহীম খলিল ‎

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সম্পাদকীয় শিক্ষা ও গবেষণা পদে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী ইব্রাহীম খলিল।

তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা শিবিরের দপ্তর সম্পাদক।

‎বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত জকসু নির্বাচনের ফলাফলের প্রজ্ঞাপন অনুয়ায়ী ইব্রাহীম খলিল সম্পাদকীয় পদগুলোর মধ্যে সর্বোচ্চ ৫ হাজার ৫২৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের নুসরাত চৌধুরী জাফরিন পেয়েছেন ২ হাজার ৭১৬ ভোট।

মোট ২১টি পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম। তিনি ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে জয়ী হন। ভোটের হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইব্রাহীম খলিল।

আরও পড়ুন  মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

জয়ের প্রতিক্রিয়ায় ইব্রাহীম খলিল বলেন, ‘ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সততা ও ইনসাফের সঙ্গে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করাই আমাদের লক্ষ্য। শিক্ষার্থীদের কল্যাণ ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে কাজ করতে আমরা বদ্ধপরিকর। সবার দোয়া ও পরামর্শই আমাদের পথচলার শক্তি। আল্লাহ যেন আমাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের তৌফিক দান করেন।’

প্রসঙ্গত, জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে ভিপি, জিএস ও এজিএসসহ মোট ১৬টি পদে জয় পেয়েছে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। অপরদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল চারটি পদে এবং একটি পদে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০