অনলাইন ডেস্ক
২৮ জানুয়ারী ২০২৬, ৪:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

বাংলাদেশে সাধারণ জনগণের মধ্যে সামগ্রিক এইচআইভি সংক্রমণের হার শূন্য দশমিক ০১ শতাংশের নিচে, তবে সমকামী যৌন সম্পর্ক, অভিবাসী এবং যারা ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণ করেন তাদের মতো মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে এইচআইভি/এইডস ছিড়িয়ে পড়তে পারে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বৈশ্বিক এইডস চিকিৎসা সেবাপ্রতিষ্ঠান ‘বাংলাদেশে এইডস হেলথকেয়ার ফাউন্ডেশনের (এএইচএফ) আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। ঢাকার ব্র্যাক সেন্টারে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে মূল বক্তব্য প্রদান করেন এএইচএফ-এর এশিয়া ব্যুরোর উপপ্রধান ড. ইউগাগান বাও। তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে ২০২৫ সালে বাংলাদেশে ১৭ হাজার ৪৮০ জন মানুষ এইচআইভি নিয়ে বসবাস করছিলেন, যাদের অধিকাংশ নতুনভাবে সংক্রমণের শিকার হয়েছেন। এরমধ্যে ২৫-৪৯ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি, এর পরেই রয়েছে ২০-২৪ বছর বয়সী তরুণরা। গত এক বছরে দেশব্যাপী ১ হাজার ৮৯১টি নতুন এইচআইভি কেস রিপোর্ট করা হয়েছে। যার মধ্যে ২১৭টি শনাক্ত হয় রোহিঙ্গা (এফডিএমএন) জনগোষ্ঠীর মধ্যে। যা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রতিরোধ, পরীক্ষা এবং যত্নের সুযোগের ক্ষেত্রে বিদ্যমান ঘাটতিগুলোকে তুলে ধরে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ এইচআইভি নির্ণয়, চিকিৎসা কভারেজ এবং সংক্রমণ দমনের ক্ষেত্রে অগ্রগতি ঘটলেও, পরিষেবাগুলোতে প্রবেশাধিকার এখনো অসম। বর্তমানে দেশব্যাপী মাত্র ২৩টি জেলায় এইচআইভি পরীক্ষা করার সুযোগ রয়েছে। কুসংস্কার, বৈষম্য এবং সীমিত জনসচেতনতা এইচআইভি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে প্রচেষ্টাকে দুর্বল করে চলেছে। সরকারি সংস্থা এবং অংশীদার সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করার মাধ্যমে, এএইচএফ জাতীয় এইচআইভি নিয়ন্ত্রণ ও নির্মূল পদ্ধতিগুলোকে ত্বরান্বিত করবে। বাংলাদেশে এই কার্যক্রম চালু করার ফলে এএইচএফ এশিয়া ব্যুরোর পদচিহ্ন ১১টি দেশে বিস্তৃত হলো, যার প্রথম কর্মসূচিটি ভারতে ২০০৪ সালে শুরু হয়েছিল।’

আরও পড়ুন  বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের টিডিএফ উদ্যোক্তাদের রিফাইন্যান্সিং সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের (এনএএসসি) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. শেখ শহীদুল হক।

বক্তব্য রাখেন, ইউএনএআইডস-এর কান্ট্রি ডিরেক্টর ডা. সায়মা হক, এএইচএফ-এর কান্ট্রি ডিরেক্টর আক্তার জাহান শিল্পী।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এইচআইভি নিয়ে কাজ করে এমন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এইডস হেলথকেয়ার ফাউন্ডেশন (এএইচএফ) একটি বৈশ্বিক অলাভজনক সংস্থা; যা আফ্রিকা, আমেরিকা, এশিয়া/প্যাসিফিক অঞ্চল এবং ইউরোপজুড়ে বিশ্বের ৫০টি দেশে ২৮ লাখেরও বেশি মানুষকে অত্যাধুনিক চিকিৎসা এবং সহায়তা প্রদান করছে। এএইচএফ বর্তমানে বিশ্বের এইচআইভি/এইডস চিকিৎসা যত্নের বৃহত্তম অলাভজনক সেবা প্রদানকারী সংস্থা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০