ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

চীনের তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প


আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

চীনের তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প
ভূমিকম্পপ্রতীকী ছবি

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে আজ বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সিইএনসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতের নাগচু এলাকার একটি উচ্চভূমির কাউন্টিতে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। ভূমিকম্পের উৎপত্তিস্থলের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ভূমির গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার।

সিইএনসি জানিয়েছে, স্থানীয় এলাকায় ভূমিকম্পটি তীব্রভাবে অনুভূত হয়েছে। ২০২৪ সালের জানুয়ারির পর চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। তিব্বতের রাজধানী লাসা থেকে এর উৎপত্তিস্থল প্রায় ৪০০ কিলোমিটার দূরে।

২০১০ সালে প্রতিবেশী কিংহাই প্রদেশের ইউশু এলাকায় ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই এলাকা বর্তমান ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে। ওই ভূমিকম্পে অন্তত ২ হাজার ৬৯৮ জন নিহত হন এবং প্রায় ৩০০ জন নিখোঁজ হন।

বিষয় : ভূমিকম্প চীন

Protidinkhabor.com

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


চীনের তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে আজ বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সিইএনসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতের নাগচু এলাকার একটি উচ্চভূমির কাউন্টিতে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। ভূমিকম্পের উৎপত্তিস্থলের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ভূমির গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার।

সিইএনসি জানিয়েছে, স্থানীয় এলাকায় ভূমিকম্পটি তীব্রভাবে অনুভূত হয়েছে। ২০২৪ সালের জানুয়ারির পর চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। তিব্বতের রাজধানী লাসা থেকে এর উৎপত্তিস্থল প্রায় ৪০০ কিলোমিটার দূরে।

২০১০ সালে প্রতিবেশী কিংহাই প্রদেশের ইউশু এলাকায় ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই এলাকা বর্তমান ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে। ওই ভূমিকম্পে অন্তত ২ হাজার ৬৯৮ জন নিহত হন এবং প্রায় ৩০০ জন নিখোঁজ হন।


Protidinkhabor.com

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার