ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

স্বৈরাচারীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী

আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

স্বৈরাচারীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের শীর্ষ ব্যক্তিদের আইনানুগ বিচারের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, জনগণের সামনে গণহত্যা চালিয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তারা কীসের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট পাওয়ার অধিকার দাবি করেন? কোনো পলাতক অপরাধী আইনের শাসন এড়িয়ে এসব সুযোগ পেতে পারেন না।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ অডিটরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞানমেলার রাজশাহী বিভাগীয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক আইনমন্ত্রীর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে রুহুল কবীর রিজভী বলেন, শেখ হাসিনার শাসনামলে তৎকালীন আইনমন্ত্রী বলেছিলেন, ফেরারি আসামিদের বক্তব্য বা কথা গণমাধ্যমে প্রচার করা যায় না। অথচ এখন যিনি শত শত মানুষের রক্তের ওপর দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, তিনি দেশে ফেরার জন্য এনআইডি ও পাসপোর্ট চাইছেন।

তিনি বলেন, আবু সাঈদ, মুগ্ধ, আহনাফ ও ওয়াসিমসহ প্রায় ১৪০০ শিশু-কিশোর ও তরুণের আত্মত্যাগের স্মৃতি এখনো মানুষের মনে অম্লান। এসব হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে হবে।

বিএনপির এই নেতা বলেন, তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল। এর ফলে তিনি প্রায় পঙ্গুত্বের শিকার হয়েছিলেন এবং চিকিৎসার প্রয়োজনে নিয়ম মেনেই বিদেশে গিয়েছিলেন। অন্যদিকে, গণ-অভ্যুত্থানের মুখে দেশের মানুষের সামনে থেকে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন। তাই কোনো পলাতক অপরাধী আইনের শাসন এড়িয়ে এনআইডি বা পাসপোর্ট পাওয়ার সুযোগ পেতে পারেন না।

দেশের নির্বাচন ও সরকারব্যবস্থা প্রসঙ্গে রিজভী দাবি করেন, জনগণ আর কোনো ‘আমি-ডামি’ কিংবা মধ্যরাতের নির্বাচনে বিশ্বাসী নয়। সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান প্রতিনিধিত্বশীল সরকার গঠিত হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার সংবিধান অনুযায়ী আইনের প্রয়োগ নিশ্চিত করবে। একই সঙ্গে আদালতকে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে দেশ-বিদেশে প্রতিষ্ঠিত করবে।

বিজ্ঞানমেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করে রিজভী বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার পরিচয় অসাধারণ। এই প্রতিভা ধরে রাখতে পারলে তারাই একদিন বাংলাদেশের আইনস্টাইন ও নিউটন হয়ে উঠবে। তরুণ বিজ্ঞানীদের হাত ধরেই বিশ্বদরবারে বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ স্থানীয় নেতাকর্মীরা।

বিষয় : বিএনপি রাজনীতি রুহুল কবির রিজভী

Protidinkhabor.com

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

স্বৈরাচারীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার