ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন, এটা রাজনৈতিক প্রোপাগান্ডা: ইশরাক

আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন, এটা রাজনৈতিক প্রোপাগান্ডা: ইশরাক
বক্তব্য রাখছেন ইশরাক হোসেন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তি ও ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

তিনি বলেন, ‘‘বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আমরা তাকে ফেরত চাই। পাশাপাশি ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। একজন দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী ও খুনিকে আমরা আসামি হিসেবে বাংলাদেশে ফেরত চাই। এর বাইরে যা কিছু দেখছেন, তা রাজনৈতিক অপচেষ্টা ও প্রোপাগান্ডা ছাড়া কিছু নয়।’’

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ‘‘১৮ কোটি মানুষের এই দেশে আনসার ও ভিডিপি বাদে পুলিশ বাহিনীর সদস্যসংখ্যা প্রায় দুই লাখ। ফলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ কারণে সরকার রাজনৈতিকভাবেও পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে।’’

তিনি বলেন, ‘‘গতকালও আমাদের সংসদীয় ও দলীয় বৈঠক হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন। আমরা প্রত্যেক সংসদ সদস্য নিজ নিজ এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলবো। রাজপথে অবস্থান করবো।’’

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইশরাক বলেন, ‘‘কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যে অসন্তোষ ও রাজনৈতিক ফাঁদ তৈরির চেষ্টা হয়েছিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা ভালোভাবে সামাল দিয়েছে। এ জন্য তাদের ধন্যবাদ জানানো হয়েছে।’’

আওয়ামী লীগের ডাকা হরতাল প্রসঙ্গে তিনি বলেন, ‘‘তথাকথিত এই হরতালের কোনো মূল্য নেই। বাংলাদেশের জনগণ খুনি, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। দলটি নিষিদ্ধ। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার বিচারের মুখোমুখি হওয়ার পর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তারা আদৌ আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে কি না, তা নির্ধারিত হবে।’’

আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘‘দেশের বাইরে অবস্থানরত দলটির নেতাকর্মীদের নির্দেশনায় বিচ্ছিন্নভাবে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। তবে এসব কর্মকাণ্ডে কোনো রাজনৈতিক লাভ হবে না।’’ মঙ্গলবার সকালেও রাজধানীতে যানজট ছিল উল্লেখ করে তিনি দাবি করেন, সাধারণ মানুষ হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালন করছে না।

ইশরাক আরও বলেন, ‘‘সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা করছে। একইসঙ্গে রাজনৈতিকভাবে এসব কর্মকাণ্ড মোকাবিলা করা হচ্ছে। যারা চোরাগোপ্তা হামলা ও নাশকতার সঙ্গে জড়িত এবং অতীতে গণহত্যা চালিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’’

সভায় উপস্থিত ছিলেন— মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমসহ আরও অনেক।

বিষয় : বিএনপি শেখ হাসিনা আইনশৃঙ্খলা ইশরাক হোসেন

Protidinkhabor.com

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন, এটা রাজনৈতিক প্রোপাগান্ডা: ইশরাক

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার