ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, সংঘর্ষে আহত ১০

আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, সংঘর্ষে আহত ১০
ছবি: সমকাল

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার সকাল থেকে টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এসব ঘটনায় গোপালগঞ্জ-পিরোজপুর ও ঢাকা-খুলনা মহাসড়কসহ বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা। পরে তাঁদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা–কর্মীরা যোগ দেন। তাঁরা লগি-বৈঠা নিয়ে মিছিল করে চৌরঙ্গী থেকে পাটগাতী বাসস্ট্যান্ড হয়ে পাটগাতী বাজারে যান। সেখানে যুবদলের কার্যালয়ের বাইরে থাকা কয়েকটি ফেস্টুন ও ব্যানার ভাঙচুর করা হয়।

পরে মিছিল নিয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে ফেরার পথে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের একপর্যায়ে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয় (জিটি স্কুল) সংলগ্ন সড়কে পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। এ সময় কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয়। এতে গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আহত ব্যক্তিদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন। তাঁদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্রলীগের নেতা–কর্মীদের হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। তারা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে বেলা একটার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশে, বিসিক ব্রিজ, সোনাকুড়, এলজিইডি মোড় ও বেদগ্রাম-মিয়াপাড়া এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। এ সময় লঞ্চঘাট সেতুর এক পাশে বিক্ষোভকারীদের এবং অন্য পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিসিক ব্রিজ এলাকায় একটি টাইলসের দোকানও ভাঙচুর করা হয়। পরে দুপুর আড়াইটার দিকে অবরোধ তুলে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

অন্যদিকে সকাল সাতটার দিকে কাশিয়ানী উপজেলার কালনা মধুমতি সেতুর টোল প্লাজা এলাকায় অবরোধ করা হয়। একই সময় উপজেলার পোনা ও মাজড়া এলাকার মধ্যবর্তী স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সোমবার দিবাগত রাতে কাশিয়ানীর ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। মহেশপুর রেলস্টেশনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধ সমর্থকেরা। একই রাতে গোপালগঞ্জ শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট কার্যালয়ের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ছাড়া সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। কোটালীপাড়ায় মশালমিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকেও দুর্বৃত্তরা তালা ঝুলিয়ে দেয়।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, সোমবার রাতের নাশকতার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া সাতটি মোটরসাইকেল ও ১৫টি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিষয় : আগুন সংঘর্ষ পুলিশ গোপালগঞ্জ

Protidinkhabor.com

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, সংঘর্ষে আহত ১০

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার