ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

জাপানের সঙ্গে চুক্তির আড়ালে করিডর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে: জামায়াত আমির


আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

জাপানের সঙ্গে চুক্তির আড়ালে করিডর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ফাইল ছবি

জাপানের সঙ্গে চুক্তির আড়ালে করিডর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

আজ মঙ্গলবার জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতার কক্ষে বিরোধীদলীয় সংসদ সদস্যদের এক বৈঠকে শফিকুর রহমান এসব কথা বলেন। বিরোধীদলীয় নেতার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ কথা জানানো হয়।

পোস্টটিতে আরও জানানো হয়, বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর ও মাতারবাড়ী চুক্তি নিয়ে আলোচনা হয়। মাতারবাড়ী প্রকল্পের সার্বিক বিষয় জনগণের সামনে প্রকাশ করার বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া দেশের সমসাময়িক পরিস্থিতি, গঙ্গা চুক্তি নবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে অনিয়ম, সংবিধান সংশোধন কমিটি এবং ‘জুলাই গণহত্যার বিচার নিয়ে সরকারের গাফিলতিসহ’ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা আলোচনা করেন।

বৈঠকে শফিকুর রহমান বলেন, মাতারবাড়ী প্রকল্পে কী হচ্ছে, তা নিয়ে জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাপানের সঙ্গে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা করা হচ্ছে।

জামায়াত আমির বলেন, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় বিরোধী দল সংসদে ও রাজপথে সর্বদা তৎপর থাকবে।

বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপকর্ম ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের এই দুর্বলতার সুযোগ নিচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী। সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালানো হচ্ছে।

বিষয় : ফেসবুক জামায়াত বাংলাদেশের রাজনীতি জাতীয় সংসদ ডা. শফিকুর রহমান বিরোধী দল

Protidinkhabor.com

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


জাপানের সঙ্গে চুক্তির আড়ালে করিডর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

জাপানের সঙ্গে চুক্তির আড়ালে করিডর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

আজ মঙ্গলবার জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতার কক্ষে বিরোধীদলীয় সংসদ সদস্যদের এক বৈঠকে শফিকুর রহমান এসব কথা বলেন। বিরোধীদলীয় নেতার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ কথা জানানো হয়।

পোস্টটিতে আরও জানানো হয়, বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর ও মাতারবাড়ী চুক্তি নিয়ে আলোচনা হয়। মাতারবাড়ী প্রকল্পের সার্বিক বিষয় জনগণের সামনে প্রকাশ করার বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া দেশের সমসাময়িক পরিস্থিতি, গঙ্গা চুক্তি নবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে অনিয়ম, সংবিধান সংশোধন কমিটি এবং ‘জুলাই গণহত্যার বিচার নিয়ে সরকারের গাফিলতিসহ’ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা আলোচনা করেন।

বৈঠকে শফিকুর রহমান বলেন, মাতারবাড়ী প্রকল্পে কী হচ্ছে, তা নিয়ে জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাপানের সঙ্গে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা করা হচ্ছে।

জামায়াত আমির বলেন, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় বিরোধী দল সংসদে ও রাজপথে সর্বদা তৎপর থাকবে।

বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপকর্ম ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের এই দুর্বলতার সুযোগ নিচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী। সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালানো হচ্ছে।


Protidinkhabor.com

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার