ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

হাসিবের ওপর হামলার প্রতিবাদ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ছাত্রশক্তির


আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

হাসিবের ওপর হামলার প্রতিবাদ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ছাত্রশক্তির
জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি হাসিব আল ইসলাম। ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দেশব্যাপী অভিযান চালানোর আহ্বান জানিয়েছে তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌলভীবাজারে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হাসিব আল ইসলামের ওপর হামলা চালিয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

জাতীয় ছাত্রশক্তির ভাষ্য, হাসিবের ওপর হামলাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তাদের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের সংঘবদ্ধ তৎপরতা দেশজুড়ে অব্যাহত রয়েছে। হাসিবের ওপর হামলার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একাধিক ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনাও একই ষড়যন্ত্রের অংশ।

বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, দেশে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা। পতিত স্বৈরাচারের দোসররা ফিরে আসার স্বপ্ন দেখলেও সরকার এ বিষয়ে নির্বিকার ভূমিকা পালন করছে। সংগঠনটির মতে, নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা ঠেকানো এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও তার মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ব্যর্থতার দায় সরকার এড়াতে পারে না।

এ অবস্থায় তিন দফা দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। দাবিগুলোর মধ্যে রয়েছে, হাসিব আল ইসলামের ওপর হামলায় জড়িত ব্যক্তিসহ গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নেওয়া ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনা; আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ এবং ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করার পাশাপাশি দেশজুড়ে চিরুনি অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করা।

বিষয় : আওয়ামী লীগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

Protidinkhabor.com

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


হাসিবের ওপর হামলার প্রতিবাদ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ছাত্রশক্তির

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দেশব্যাপী অভিযান চালানোর আহ্বান জানিয়েছে তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌলভীবাজারে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হাসিব আল ইসলামের ওপর হামলা চালিয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

জাতীয় ছাত্রশক্তির ভাষ্য, হাসিবের ওপর হামলাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তাদের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের সংঘবদ্ধ তৎপরতা দেশজুড়ে অব্যাহত রয়েছে। হাসিবের ওপর হামলার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একাধিক ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনাও একই ষড়যন্ত্রের অংশ।

বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, দেশে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা। পতিত স্বৈরাচারের দোসররা ফিরে আসার স্বপ্ন দেখলেও সরকার এ বিষয়ে নির্বিকার ভূমিকা পালন করছে। সংগঠনটির মতে, নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা ঠেকানো এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও তার মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ব্যর্থতার দায় সরকার এড়াতে পারে না।

এ অবস্থায় তিন দফা দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। দাবিগুলোর মধ্যে রয়েছে, হাসিব আল ইসলামের ওপর হামলায় জড়িত ব্যক্তিসহ গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নেওয়া ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনা; আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ এবং ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করার পাশাপাশি দেশজুড়ে চিরুনি অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করা।


Protidinkhabor.com

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার