ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
Protidinkhabor.com

আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: হাতেনাতে গ্রেফতার দুজনের ৫ দিনের রিমান্ড


আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: হাতেনাতে গ্রেফতার দুজনের ৫ দিনের রিমান্ড
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক মো. ফয়সাল এবং সুকুমার হালদার

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের সময় হাতেনাতে গ্রেফতার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত। 

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক মো. ফয়সাল এবং সুকুমার হালদার।

গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে দুইজনকে ধরে পুলিশে দেয় জনতা। সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান পরদিন বাদী হয়ে সন্ত্রাস বিরোধীসহ বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। ওইদিন তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

১১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই অনুপম দাস তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখে সোমবার।

এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়।

প্রসিকিউটর হারুন-অর-রশীদ বলেন, ‘রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরি। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। পরে আদালত আসামিদের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।’ 

এ মামলায় শনিবার ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুককে কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার বিবরণে বলা হয়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অজ্ঞাত ২৫-৩০ জন আসামি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করে। এ সময় ডিউটিরত পুলিশ ও উপস্থিত লোকজনের সহায়তায় ২ জনকে আটক করা হয়। তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।  

বিষয় : আদালত রিমান্ড

Protidinkhabor.com

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: হাতেনাতে গ্রেফতার দুজনের ৫ দিনের রিমান্ড

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের সময় হাতেনাতে গ্রেফতার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত। 

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক মো. ফয়সাল এবং সুকুমার হালদার।

গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে দুইজনকে ধরে পুলিশে দেয় জনতা। সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান পরদিন বাদী হয়ে সন্ত্রাস বিরোধীসহ বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। ওইদিন তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

১১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই অনুপম দাস তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখে সোমবার।

এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়।

প্রসিকিউটর হারুন-অর-রশীদ বলেন, ‘রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরি। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। পরে আদালত আসামিদের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।’ 

এ মামলায় শনিবার ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুককে কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার বিবরণে বলা হয়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অজ্ঞাত ২৫-৩০ জন আসামি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করে। এ সময় ডিউটিরত পুলিশ ও উপস্থিত লোকজনের সহায়তায় ২ জনকে আটক করা হয়। তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।  


Protidinkhabor.com

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার