ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
Protidinkhabor.com

রক্তাক্ত রাজনীতির পথে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী

আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

রক্তাক্ত রাজনীতির পথে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী

গুম-খুন, দমন-পীড়ন ও রক্তাক্ত রাজনীতির পথে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এ দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, পেছনের দরজা দিয়ে এবং পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির যে অপচেষ্টা চালানো হচ্ছে, জনগণ তা কখনোই সফল হতে দেবে না। যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত শেষে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে রুহুল কবির রিজভী দুই নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

রুহুল কবির রিজভী বলেন, পলাতক ফ্যাসিস্টরা ১৭ বছর এ দেশে জুলুম-অত্যাচার চালিয়েছে। তারা আবার পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে ক্ষমতায় ফিরে দেশের ব্যাংকের অর্থ পাচার করে বিদেশে নিজেদের সুখের স্বর্গ গড়তে চায়। কিন্তু তাদের সেই স্বপ্ন আর কোনোদিন পূরণ হবে না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম প্রত্যেকেই রাজপথের পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। বিগত ১৭ বছর তারা জীবনবাজি রেখে আন্দোলন-সংগ্রাম করেছেন। তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে এবং মাসের পর মাস কারাবরণ করতে হয়েছে। তারপরও তারা আদর্শ ও নীতি থেকে বিচ্যুত হননি।

মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের অবদানের কথা উল্লেখ করে রিজভী আশা প্রকাশ করেন, যোগ্য নেতৃত্বের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি পাড়া-মহল্লায় জাতীয়তাবাদী শক্তি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক ও সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, সাবেক সহসভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুস সাত্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Protidinkhabor.com

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রক্তাক্ত রাজনীতির পথে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার