আওয়ামী লীগের তৎপরতাকে শুরুতে ‘নিয়ন্ত্রিত নাশকতা’ ভেবেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কিন্তু হাসিবুল ইসলাম, নুসরাত তাবাসসুম, নাহিদ ইসলাম ও মাহিন সরকারসহ এনসিপির নেতাদের ওপর হামলা এবং গোপালগঞ্জে থানায় আগুন দেওয়াসহ সহিংসতা বৃদ্ধির পর এনসিপি বিষয়টিকে ‘সিরিয়াসলি’ নিয়েছে। ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ৫ দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভার ঘোষণা দিয়েছে দলটি। এনসিপির মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং আওয়ামী লীগকে ঠেকাতে এবার তারা সর্বশক্তি নিয়ে মাঠে নামছে।