অনলাইন ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৬, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণ হারিয়ে বর যাত্রীবাহী গাড়ি পড়লো খাদে, নারী নিহত

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় বরযাত্রীবাহী মাইক্রোবাস (হাইস) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এতে গাড়িতে থাকা এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ) দুপুরে উপজেলার শান্তিরহাট থেকে হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর বিয়েতে যাচ্ছিল বরযাত্রীবাহী মাইক্রোবাস গাড়িটি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাইক্রোবাস গাড়িটি অতিরিক্ত গতি ছিল। হঠাৎ সড়কের পাশে নামিয়ে দেয় গাড়িটি। ড্রাইভার দরজা খুলে লাফ দিয়ে নেমে যায়। এসময় গাড়িতে প্রায় ১৫ জন মানুষ ছিল। ঘটনাস্থলে কনের নানী ফাতেমা বেগম (৫৫) নিহত হন ও বেশ কয়েকজন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় স্থানীয় বিএম হাসপাতালে। এসময় সড়কের পাশে থাকা ইদ্রিস মিয়া ও মোমিন মিয়ার বসতঘরের উপর গাড়ি তুলে দেয়ায় তাদের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন  শেরপুর জেলা পুলিশ কর্তৃক মাননীয় বিচারপতি নাসরিন আক্তার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

প্রত্যক্ষদর্শী শাহজাহান জানান, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। দুটি মাইক্রোবাস (হাইস) গাড়ি একসঙ্গে আসছিল। হঠাৎ কালো রঙের গাড়িটি সড়কের পাশে নামিয়ে দিয়ে চালক লাফ দিয়ে নেমে যায়। গাড়িটির অতিরিক্ত গতি ছিল। অতিরিক্ত গতির কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সড়কের পাশে নামিয়ে দেয় চালক।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ এবং গাড়িগুলো উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০