অনলাইন ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৬, ৪:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘদিন লুকিয়ে প্রেম, আজ বিয়ে করছেন জেফার-রাফসান

উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমানের প্রেমের গুঞ্জন অবশেষে সত্যি হতে চলেছে। গত কয়েক বছর ধরেই এ জুটির প্রেম নিয়ে চলছিলো নানা জল্পনা।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনেকদিনই সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গেই দেখা যেতো। এছাড়া থাইল্যান্ডে রাফসান-জেফার একান্ত সময় কাটানোর ছবি সামনে এলে তারা লুকিয়ে প্রেম করছেন বলেও আলোচনায় মাতে নেটিজেনরা।

যদিও সে সময় বিষয়টি অস্বীকার করে দুজন দুজনকে ভালো বন্ধু বলে দাবি করেছিলেন তারা।

এরপর বেশ কয়েকবার তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হলেও প্রেমের সম্পর্ক বরাবরই এড়িয়ে গেছেন তারা। অবশেষে সেই ছবিই সত্যি হতে চলেছে।

আজ বুধবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রাফসান-জেফার।

সপ্তাহখানেক ধরেই পরিকল্পনা চলছে, বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে তাদের। এরপর দুজন আনুষ্ঠানিকভাবে খবরটি সামনে আনবেন।

২০২৩ সালের শেষ দিকে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্যজীবনের ইতি টানেন রাফসান সাবাব।

সে সময় নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, সিদ্ধান্তটি সহজ ছিল না, তবে অনেক চিন্তাভাবনার পর দুজনের আলাদা হয়ে যাওয়াকেই সবচেয়ে সম্মানজনক সমাধান মনে হয়েছে।

অন্যদিকে, রাফসানের সাবেক স্ত্রী সানিয়া সুলতানা এশা তখন জানান, তিনি বিচ্ছেদ চাননি। এই বিচ্ছেদের খবর প্রকাশের পরপরই রাফসান ও জেফার রহমানের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরালো হয়।

আরও পড়ুন  ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

এরপর ২০২৪ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দুজনকে দেখা যায়।

সেসময় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর জেফার বলেছিলেন, ‘আমাকে নিয়ে এমন কথা তো যে কেউ বলতে পারে। এসব ভিত্তিহীন। মানুষ যখন একটা রসাল খবর বানাতে পারে, কেউ সেটার সুযোগ মিস করে না। আমার সঙ্গে রাফসানের সম্পর্ক হওয়ার কোনো সুযোগ নেই। আমাকে যে এখানে টানা হয়েছে, বলব যে এটা অনেক খারাপ একটা কাজ হয়েছে।’

জেফার আরও বলেছিলেন, ‘রাফসান শুধুই আমার বন্ধু ও সহকর্মী। প্রেমের সম্পর্কের যে কথা উঠছে, এটা তখনো ছিল না, এখনো নেই,’।

এদিকে বিষয়টি নিয়ে রাফসানের ভাষ্য ছিল, ‘সোশ্যাল মিডিয়ায় একটি বিষয়ে প্রচুর কমেন্ট দেখতে পাচ্ছি, জেফারকে জড়িয়ে; আপনারাই বলছেন, এ রকম চেহারা নিয়েও চিট করা যায়! আবার আপনারাই বলছেন, জেফারের কারণে আমার ঘর ভেঙে গেছে। যেহেতু আমার চেহারা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, মনে হচ্ছে, এই চেহারা নিয়ে জেফার কেন, হলিউডের কোনো নায়িকাকেও চেজ করে ফেলতে পারব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০