অনলাইন ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৬, ৫:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নদীতে ভেসে উঠল কুমির, আতঙ্কে এলাকাবাসী

রাজবাড়ীতে উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে কুমিরের উপস্থিতি স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। গত কদিন ধরে ওই অঞ্চলে নদীতে একাধিকবার কুমির ভেসে উঠতে দেখা গেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে সরেজমিন দেখা যায়, কুমির দেখার খবরে পদ্মা নদীর তীরে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ। অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করছেন।

স্থানীয় বাসিন্দাসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এটি নিয়ে পোস্ট দিচ্ছেন। বিষয়টি নিয়ে পুরো এলাকায় কৌতূহলের পাশাপাশি উদ্বেগও তৈরি হয়েছে।

এলাকাবাসীরা বলেন, দু-তিন দিন ধরে এখানে কুমির দেখা যাচ্ছে বলে শুনছি। আজ দেখতে এসেছি আজও দুবার দেখা গেছে।

এ বিষয়ে রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সায়েদুর রহমান জানান, উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে কুমির দেখা যাওয়ার বিষয়টি তারা জেনেছেন। তবে পদ্মা একটি বড় ও মূল নদী হওয়ায় এখান থেকে কুমির আটক করা প্রায় অসম্ভব। তবে আমরা এলাকাবাসীকে সচেতন করার উদ্যোগ নেব, যাতে কেউ নদীতে নামা থেকে বিরত থাকে এবং দুর্ঘটনা এড়িয়ে চলে।

আরও পড়ুন  ‎নামাজরত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

এদিকে কুমিরের উপস্থিতির খবরে নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে জেলে, নৌকার মাঝি এবং নদীতে গোসল করতে অভ্যস্ত মানুষজনের মধ্যে উদ্বেগ বেশি দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০