অনলাইন ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মারা গেছেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী অর্ঘ্য সেন

বছরের শুরুতেই শোকের ছায়া নামল সংগীত ইন্ডাস্ট্রিতে। না ফেরার দেশে পাড়ি জমালেন পশ্চিমবঙ্গের বর্ষীয়ান রবীন্দ্রসংগীত শিল্পী অর্ঘ্য সেন। বুধবার (১৪ জানুয়ারি) মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৯০ বছর বয়স হয়েছিল এ শিল্পীর।

অর্ঘ্য সেন ছিলেন রবীন্দ্রসংগীতের অনন্য স্তরের একজন। তার এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মুখ্যমন্ত্রী শোকবার্তায় লিখেছেন, ‘বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অর্ঘ্যর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’

মমতা ব্যানার্জি আরও লিখেছেন, ‘তার চলে যাওয়া বাংলা সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। তার শোকসন্তপ্ত পরিবার ও অসংখ্য অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

প্রখ্যাত এ গায়ক ১৯৩৫ সালের ১১ নভেম্বর এপার বাংলা বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই গানের সঙ্গে সখ্যতা ছিল তার। কিশোর বয়সে কলকাতায় যান। বালিগঞ্জ গর্ভনমেন্ট হাইস্কুলে পড়ালেখা করেছেন। স্কুল শেষ করে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক শেষ করেন।

আরও পড়ুন  আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া ছাত্রের লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার

পড়ালেখা শেষ করে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে ক্যারিয়ার শুরু করেন। এরপর ন্যাশনাল সার্ভে অর্গানাইজেশন-এও কিছুদিন কাজ করেছেন অর্ঘ্য সেন।

ছোটবেলা থেকে সংগীতের প্রতি ঝোঁক ছিল। সংগীতে দেবব্রত বিশ্বাসের ছাত্র ছিলেন। রেডিওতে পঙ্কজকুমার মল্লিকের গান শুনে অনুপ্রাণিত হতেন। অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও শিক্ষা নিয়েছেন। তবে দেবব্রত বিশ্বাসের কাছে গানের ভুবন নতুন করে গড়ে উঠে।

অর্ঘ্য সেনের কণ্ঠে রবীন্দ্রসংগীত ভিন্ন মাত্রা পেত। কণ্ঠের বাইরে হাতের কাজেও দারুণ দক্ষ ছিলেন। ভালো সেলাই করতেন। শিল্পী ও শিল্প, উভয় ক্ষেত্রেই অনবদ্য ছিলেন এ তারকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০