অনলাইন ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জেফার-রাফসানকে নিয়ে আলোচনা তুঙ্গে, জানা গেল বিয়ের সময়

দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনে যে সম্পর্কটি নিয়ে গুঞ্জন আর কৌতূহল ছিল অবশেষে সেটা প্রকাশ্যে আসলো। জনপ্রিয় গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব বুধবার ( ১৪ জানুয়ারি) বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। সকালে গায়ে হলুদের আয়োজন, আর সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতায় শুরু হচ্ছে তাদের নতুন জীবনের পথচলা।

উভয়ের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ঢাকার অদূরে আমিনবাজার এলাকার একটি রিসোর্টে সীমিত পরিসরে আয়োজন করা হয়েছে এই বিয়ের অনুষ্ঠান। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের কাছের মানুষদের নিয়েই হচ্ছে আয়োজন। ইতোমধ্যে আমন্ত্রিত অতিথিদের কাছে দাওয়াত পৌঁছে গেছে। যদিও এ বিষয়ে জানতে চাইলে জেফার রহমান কোনও মন্তব্য করতে রাজি হননি। বরাবরের মতোই ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি।

প্রায় এক বছর ধরেই জেফার ও রাফসানের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে দেখা গেলেও, দুজনই নিজেদের ভালো বন্ধু বলেই পরিচয় দিতেন। ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনতে অনাগ্রহী থাকার কথাও বিভিন্ন সময় জানিয়েছেন জেফার।

আরও পড়ুন  আসিফ মাহমুদের ব্যাংক হিসাব উন্মুক্ত করা নিয়ে হাসনাত আব্দুল্লাহর পোস্ট

তবে সেই নীরবতার আড়ালেই গড়ে উঠেছিল বোঝাপড়া ও ঘনিষ্ঠতা। ঘনিষ্ঠজনদের ভাষ্য, দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে সম্পর্কটি গভীর হয়, যা শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্তে পৌঁছায়। গত বছরের মাঝামাঝি সময়ে থাইল্যান্ড ভ্রমণের সময় তাদের কিছু ছবি ছড়িয়ে পড়ার পর আলোচনা আরও জোরালো হয়।

উল্লেখ্য, রাফসান সাবাব ২০২৩ সালের শেষ দিকে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি টানেন। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিষয়টি জানিয়ে তিনি বলেছিলেন, সম্মান বজায় রেখেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০