অনলাইন ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৬, ১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস বিক্রির অভিযোগে বিক্ষোভ

রূপগঞ্জে এলপি গ্যাসের অনুমোদিত ডিলার হিসেবে পরিচিত সালমান এন্টারপ্রাইজ ও রফিক এন্টারপ্রাইজ সরকার নির্ধারিত ১২৫৩ টাকা মূল্যের ১২ কেজির এলপিজি সিলিন্ডার কোম্পানি থেকে সংগ্রহ করলেও তা খুচরা পর্যায়ে ১৮ শ’ থেকে দুই হাজার টাকায় বিক্রি করছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

বুধবার (১৪ জানুযারি) বিকেলে উপজেলার তারাবো পৌরসভার মইকুলি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ীরা মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে দীর্ঘ কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, রূপগঞ্জে এলপি গ্যাসের অনুমোদিত ডিলার হিসেবে পরিচিত সালমান এন্টারপ্রাইজ ও রফিক এন্টারপ্রাইজ সরকার নির্ধারিত ১২৫৩ টাকা মূল্যের ১২ কেজির এলপিজি সিলিন্ডার কোম্পানি থেকে সংগ্রহ করলেও তা খুচরা পর্যায়ে ১৮ শ’ থেকে দুই হাজার টাকায় বিক্রি করছে। এতে সাধারণ ভোক্তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আরও পড়ুন  গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধার জনিত নিয়মিত মামলায়/ পরোয়ানামূলে ৪০ জনকে গ্রেফতার এবং ১১৫ বোতল ফেন্সিডিলসহ বিদেশী মদ, গাজা ও ইয়াবা উদ্ধার করা হয়।

তারা আরো বলেন, নিত্যপ্রয়োজনীয় এই জ্বালানির দাম এভাবে বাড়িয়ে নেয়ায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য রান্নার খরচ বহন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দ্রুত অভিযান চালানো হোক।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আশ্বাস দিলে পরে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০