অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ৪:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টাইব্রেকারে ইয়াসিন ‍বুনোর বীরত্বে ফাইনালে মরক্কো

২০২২ কাতার বিশ্বকাপ থেকেই নিজেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন গোলরক্ষক ইয়াসিন বুনো। তার অসাধারণ দক্ষতা যে কতটা কার্যকর, তা আবারও প্রমাণ হলো আরেকটি ফল নির্ধারণী ম্যাচে। টাইব্রেকারে বুনোর দারুণ দুটি সেভের ওপর ভর করে শক্তিশালী নাইজেরিয়াকে হারিয়েছে মরক্কো। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর পেনাল্টি শ্যুটআউটে ৪-২ ব্যবধানে জয় পেয়ে আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) ফাইনালে জায়গা করে নিয়েছে উত্তর আফ্রিকার দলটি।

বুধবার রাতে মরক্কোর রাবাতে অনুষ্ঠিত ম্যাচটিতে সমান তালে লড়েছে দুই দলই। তবে আক্রমণে আধিপত্য ছিল স্বাগতিকদের। ৪৯ শতাংশ পজেশন রেখে তারা গোলের জন্য ১৬টি শট নেয়। এর মধ্যে ৫টি লক্ষ্যে ছিল। বিপরীতে নাইজেরিয়া মাত্র দুটি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পারে।

রাবাতের প্রিন্স মৌলাই আবদেল্লাহ স্টেডিয়ামে রোমাঞ্চকর এই লড়াইয়ের সাক্ষী হয়েছেন ৬৫ হাজার ৪৫৮ জন দর্শক। যেখানে ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে ম্যাচটি ০-০ স্কোর নিয়ে সমতায় ছিল। এরপর পেনাল্টি শ্যুটআউটে নাইজেরিয়ার গোলরক্ষক স্ট্যানলি নওয়াবালি একটি শট ঠেকালেও বুনোর বীরত্বের সামনে শেষ পর্যন্ত টিকতে পারেননি তিনি। মরক্কোর পক্ষে জয়সূচক গোলটি করেছেন ইয়ুসেফ এন-নেসিরি।

আরও পড়ুন  কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ: চার দিনে তিনজনের মৃত্যু

ম্যাচের শুরুতেই বেশ কয়েকটি সুযোগ তৈরি করে মরক্কো। তবে ইসমাইল সাইবারির প্রায় নিশ্চিত গোল ব্লকে আটকে দেন নাইজেরিয়ার ডিফেন্ডার সেমি আজাই। এছাড়া, ব্রাহিম দিয়াজের একটি শট পোস্ট ঘেঁষে চলে যায়।

পেনাল্টি বক্সের বাইরে কৌশলী ফাউল করায় বাসিকে হলুদ কার্ড দেখান রেফারি। যার জন্য নাইজেরিয়া ফাইনালে উঠলে তিনি নিষিদ্ধ হতেন। তবে এখন তাকে কেবল শনিবার কাসাব্লাঙ্কায় মিশরের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী নিয়মরক্ষার ম্যাচে বসে থাকতে হবে। নাইজেরিয়ার একমাত্র অন-টার্গেট শটটি নেন আদেমোলা লুকম্যান, তবে সেটি বুনোর জন্য অতটা কঠিন ছিল না। সুপার ঈগলসদের কাছ থেকে খুব বেশি আক্রমণাত্মক ফুটবল দেখা যায়নি।

গোলের জন্য মরিয়া উভয় দলই সুযোগ পেয়েছিল, বিশেষ করে মরক্কো। সুযোগ হাতছাড়া করেছেন দিয়াজ, আয়ুব এল কাবি ও আশারাফ হাকিমিরা। তাদের ঠেকিয়ে দিয়ে নাইজেরিয়া শেষ পর্যন্ত ম্যাচটি টাইব্রেকারে নিয়ে যেতে সক্ষম হয়।

পেনাল্টি শ্যুটআউটে স্যামুয়েল চুকউয়েজে ও ব্রুনো ওনিয়েমায়েচির শট ঠেকিয়ে দেন বুনো। এরপর গোল করে মরস্কোকে ফাইনালে তোলেন ইয়ুসেফ এন-নেসিরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০