অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ৫:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যে অভিমানে ১৫ বছর বড় পর্দা থেকে দূরে ছিলেন ডলি জহুর

একসময় বড় পর্দায় নিয়মিত দেখা যেত ডলি জহুরকে। মায়ের চরিত্রে তাঁর অভিনয় শুধু দর্শকপ্রিয়তা নয়, একাধিকবার তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১০ সালে অভিমান করেই সিনেমা ইন্ডাস্ট্রি থেকে সরে আসেন তিনি। জানান, একই চরিত্রে অভিনয় আর নয়। এ সময়ে মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র একটি চরিত্রে দেখা গেলেও বড় পর্দার সিনেমায় আর দেখা যায়নি তাঁকে। ১৫ বছরের বিরতির পর পর্দায় ফিরছেন তিনি। রেদওয়ান রনির ‘দম’ সিনেমায় দেখা যাবে তাঁকে।

‘দম’ সিনেমার মাধ্যমে বহু বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনি। কাজাখস্তানের শুটিং শেষে এখন পাবনায় চলছে এর শুটিং। ১০ জানুয়ারি থেকে সেখানে শুটিংয়ে অংশ নিয়েছেন ডলি জহুর। বড় পর্দায় ফেরা নিয়ে প্রথম আলোকে এই অভিনেত্রী বলেন, ‘অভিমান করেই সিনেমা ছেড়েছিলাম। কমার্শিয়াল সিনেমা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। একই ধরনের চরিত্র ও গল্প আর কত ভালো লাগে। কিন্তু এবার রেদওয়ান রনির অনুরোধ ফেলতে পারিনি। ও তো খুব ভালো বানায়। আগামীকাল পর্যন্ত পাবনায় শুটিং চলবে। খুব যত্ন নিচ্ছে সবাই, ভালো লাগছে।’

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৮০

চলনবিলের শুটিং সেট থেকে এই অভিনেত্রী আরও বলেন, ‘চলনবিলের ওপর দিয়ে কতবার গিয়েছি, এবার শুটিং করছি। খুব ভালো লাগছে। একটু ঠান্ডা লেগেছে, ওষুধ খাচ্ছি। খুব ভালো লাগছে।’
তাহলে কি এখন থেকে নিয়মিত বড় পর্দায় দেখা যাবে আপনাকে? এ প্রশ্নে ডলি জহুর বলেন, ‘সেই বয়স কি আর আছে। আর আমাদের কেন্দ্র করে তো আর গল্প হয় না। তাই একই চরিত্রে আর কাজ করার ইচ্ছা নেই।’

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি সহপ্রযোজিত ‘দম’ মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে। এ সিনেমায় একসঙ্গে দেখা যাবে আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে। প্রধান নারী চরিত্রে আছেন পূজা চেরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০