অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ৬:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় প্রকৌশলীকে মারধর

বরিশালের মেহেন্দিগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুতের জোনাল জুনিয়র ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিম খলিলুল্লাহকে মারধর করার ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ জানুয়ারি) পৌরসভার বদরপুর ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বদরপুর এলাকার বিদ্যুৎ গ্রাহক আলম খান পাঁচ মাসের বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করেন পল্লী বিদ্যুতের মেহেন্দিগঞ্জ জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিম খলিলুল্লাহ। এ সময় ক্ষিপ্ত হয়ে প্রকৌশলীকে মারধর করতে থাকেন আলম খান। মারধরের খবর পেয়ে মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।

এই ঘটনায় সহকারী জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেছেন। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও সরকারি কর্মকর্তাদের মারধর করার অভিযোগ আনা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

আরও পড়ুন  বিএনপির হাত ধরেই সব ইতিবাচক পরিবর্তন এসেছে : মির্জা ফখরুল

মেহেন্দিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম হারুন অর রশিদ বলেন, আলম খানের পাঁচ মাসের বিলের টাকা বাকি ছিল। নিয়মিত অভিযানের অংশ হিসেবে নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করলে আলম খান ক্ষুব্ধ হয়ে জুনিয়র ইঞ্জিনিয়ারের ওপর হামলা চালায়। আমরা এরই মধ্যে আলম খানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। মেহেন্দিগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, অভিযুক্তের বিরুদ্ধে মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি আলমকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১০

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১১

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১২

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৩

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৪

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৬

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৭

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৮

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৯

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

২০