অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ৬:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দায়ের আঘাতে আহত বিড়াল, থানায় অভিযোগ

বরিশালের বাকেরগঞ্জে একটি বিড়ালকে আহত করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১১ জানুয়ারি রাত আটটার দিকে প্রতিবেশী মৃত চেরাগালী মৃধার পুত্র আইউব মৃধা (৫০) ও তার স্ত্রী নাসিমা বেগম (৪০) ওই গৃহবধূ তানিয়া বেগমের (২৮) পোষা বিড়ালকে লাঠি দিয়ে আঘাত করলে বিড়ালটি মাটিতে লুটিয়ে পড়ে। এ সময়ে বিড়ালটিকে হত্যার উদ্দেশে দা দিয়ে কোপ দিলে দায়ের অপর পিঠে লেগে বিড়ালটির ডান পাশের পিছনের পা ভেঙে যায়। এ নিয়ে প্রতিবাদ করলে আইউব মৃধা অকথ্য ভাষায় গালাগালা করে ও দেখে নেওয়ার হুমকি দেয় তানিয়া বেগমকে।

পরে বিড়ালটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় সোমবার (১২ জানুয়ারি) তানিয়া বেগম বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বুধবার সরেজমিন গিয়ে তদন্ত করে থানা পুলিশ।

আরও পড়ুন  গভীর সমুদ্রে ডাকাতির কবলে জেলেরা, উদ্ধার করল কোস্ট গার্ড

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সালেহ আল রেজা বলেন, কাঠ অথবা লোহার রডের আঘাতে আহত একটি বিড়ালকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিড়ালটির সেরে উঠতে বেশ কিছু দিন লাগবে।

স্থানীয়রা জানায়, গত বছরে তানিয়ার আরও একটি পোষা বিড়াল কুঠার দিয়ে হত্যা করে আইউব মৃধা। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে তা সমাধান করেন।

অভিযোগের বিষয়ে বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক তদন্তকারী কর্মকর্তা রাজু আহমেদ বলেন একটি পোষা বিড়ালকে আহতের ঘটনায় এক নারী লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগের ভিত্তিতে বুধবার সরজমিনে গিয়েছি ,তদন্ত চলমান রয়েছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০