অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ৭:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লুটপাটের সময় ২ ডাকাতকে ধরে পুলিশে দিল জনতা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির সময় ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দুই ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার মৃধাকান্দী এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন—উপজেলার কাজিরগাঁও গ্রামের জাকির হোসেনের ছেলে রবিন এবং চেঙ্গাকান্দী এলাকার হেলাল মিয়ার ছেলে ওমর ফারুক ওরফে চাপাতি ফারুক।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাত চক্রটি একটি সিএনজিচালিত অটোরিকশা ব্যবহার করে মহাসড়কের বিভিন্ন স্থানে পথচারীদের কাছ থেকে নগদ অর্থ ও মূল্যবান মালপত্র লুট করছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে দুজনকে আটক করতে সক্ষম হয়।

আরও পড়ুন  ভিডিও করতে গিয়ে গলায় ফাঁস লেগে টিকটকারের মৃত্যু

এ সময় উত্তেজিত জনতা ডাকাতদের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুই ডাকাতকে হেফাজতে নেয়।

সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের অভিযানে দুই ডাকাতকে আটক করা হয়েছে। ডাকাত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০