অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ৭:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেরাটনে জড়ো হচ্ছে ৬ দলের ক্রিকেটাররা, দুপুর ১টায় সংবাদ সম্মেলন

বাংলাদেশ ক্রিকেটে চলমান অচলাবস্থার মধ্যে আজ রাজধানীর শেরাটন হোটেলে জড়ো হচ্ছেন বিপিএলে খেলা বাংলাদেশের ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জানিয়েছে, দুপুর ১টায় সেখানে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ক্রিকেটারদের দেওয়া আলটিমেটামের পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর পরিচালক পদ থেকে পদত্যাগ করেননি এম নাজমুল ইসলাম। এ অবস্থায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের নির্ধারিত ম্যাচে অংশ না নিয়ে প্রেস কনফারেন্স ডাকার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটারদের সংগঠনটি।

সম্প্রতি তামিম ইকবালকে ঘিরে করা একটি মন্তব্যে তীব্র সমালোচনার মুখে পড়েন নাজমুল ইসলাম। এরপর ক্রিকেটারদের বেতন ও ক্ষতিপূরণ সংক্রান্ত মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দেয়। বিশ্বকাপে অংশ না নিলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি যে ভাষা ব্যবহার করেন, সেটিকে ক্রিকেটাররা অবমাননাকর বলে মনে করছেন।

ওই মন্তব্যের পরপরই কোয়াব প্রতিবাদ জানায় এবং স্পষ্ট করে জানিয়ে দেয়—বিপিএলের ম্যাচ শুরুর আগে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেটাররা মাঠে নামবেন না। পরিস্থিতি সামাল দিতে বুধবার গভীর রাত পর্যন্ত ক্রিকেটারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবির কয়েকজন পরিচালক। তবে সেই আলোচনায় কোনো সমাধান আসেনি; ক্রিকেটাররা তাদের অবস্থানে অটল থাকেন।

আরও পড়ুন  নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

সাধারণত ম্যাচ শুরুর অন্তত দুই ঘণ্টা আগে দলগুলোর মাঠে উপস্থিত থাকার কথা। আজ দুপুর ১টায় নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ থাকলেও দুপুর সাড়ে ১১টা পর্যন্ত কোনো দলই শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছায়নি।

এর বদলে ক্রিকেটাররা একত্র হচ্ছেন রাজধানীর শেরাটন ঢাকায়। সেখানে আগে একটি অভ্যন্তরীণ বৈঠক হবে। এরপর দুপুর ১টায় শেরাটনের একটি হলে সংবাদ সম্মেলনে নিজেদের পরবর্তী অবস্থান ও কর্মসূচি তুলে ধরবে কোয়াব।

সব মিলিয়ে, মাঠের বাইরের এই উত্তেজনা আজকের বিপিএল সূচি ও সামগ্রিক টুর্নামেন্ট নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০