অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ৭:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সম্পত্তির দৌড়ে দিশার চেয়ে কতটা পিছিয়ে প্রেমিক তালবিন্দর!

বলিপাড়ার বাতাসে এখন জোর গুঞ্জন, টাইগারের সঙ্গে বিচ্ছেদের পর আবারও প্রেমে পড়েছেন দিশা পাটানি। এবার পাত্র জনপ্রিয় পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং। তবে প্রেমের আলোচনার পাশাপাশি ভক্তদের কৌতূহল এখন এই জুটির আর্থিক অবস্থা নিয়ে। সম্পত্তির হিসাবে কে এগিয়ে আর কে পিছিয়ে, তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। আর সেই হিসাবে দেখা যাচ্ছে, জনপ্রিয়তায় তালবিন্দর কম না গেলেও, অর্থের অঙ্কে প্রেমিকা দিশার চেয়ে যোজন যোজন পিছিয়ে আছেন তিনি।

পাঞ্জাবি গানের জগতে তালবিন্দর এক পরিচিত নাম। ‘খয়াল’, ‘নাশা’, ‘উইশেস’-এর মতো জনপ্রিয় গান দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন তিনি। দেশ-বিদেশের শো এবং গান পিছু মোটা অঙ্কের পারিশ্রমিক নেন এই গায়ক। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তালবিন্দরের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১১ কোটি টাকা। কিন্তু এই অঙ্কটা দিশার বিশাল সাম্রাজ্যের সামনে অনেকটাই ম্লান। পরিসংখ্যান বলছে, আর্থিক সক্ষমতায় তালবিন্দরকে টেক্কা দিয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন দিশা।

বলিউড অভিনেত্রী দিশা পাটানির সম্পত্তির খতিয়ান রীতিমতো চমকে দেওয়ার মতো। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭৫ কোটি টাকা। প্রতিটি সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নেন কমপক্ষে পাঁচ কোটি টাকা। এ ছাড়া বিভিন্ন নামি ব্র্যান্ডের প্রচার বা এনডোর্সমেন্ট থেকেও তার আয় আকাশছোঁয়া; বিজ্ঞাপন প্রতি তিনি নেন দেড় থেকে দুই কোটি টাকা। এখানেই শেষ নয়, মুম্বাইয়ে দিশার রয়েছে দুটি বিলাসবহুল বাড়ি, যার প্রতিটির মূল্য ৫ থেকে ৬ কোটি টাকা। গ্যারেজে শোভা পাচ্ছে মার্সিডিজ, রেঞ্জ রোভার ও অডির মতো দামি সব গাড়ি। অর্থাৎ, অর্থের দৌড়ে কথিত প্রেমিকের চেয়ে কয়েক গুণ এগিয়ে আছেন দিশা।

আরও পড়ুন  গণহত্যার দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো তুরস্ক

উল্লেখ্য, এই প্রেমের গুঞ্জনের সূত্রপাত হয় অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুর শ্যাননের বিয়ের আসর থেকে। সেখানে দিশার ‘বেস্ট ফ্রেন্ড’ মৌনী রায়ের সঙ্গে তালবিন্দরকে দেখা যায়। একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল, পাপারাজ্জিদের ক্যামেরা থেকে তালবিন্দরকে আড়াল করতে ছুটছেন মৌনী। এ ছাড়া বিয়ের ককটেল পার্টিতেও মৌনীর স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে দিশা ও তালবিন্দরকে খোশগল্প করতে দেখা যায়। সেই থেকেই বি-টাউনে রটেছে দিশা-তালবিন্দরের নতুন প্রেমের খবর। যদিও বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি দুজনের কেউই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০