অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওভাল অফিসে ৫ দিন পুরোনো দুধ রেখে বিল সই, ট্রাম্পের রসিকতায় চমক

হোয়াইট হাউসের ওভাল অফিসে এবার বেশ অদ্ভূত এক ঘটনার জন্ম দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিলে সই করার সময় তার ‘রেজোলিউট ডেস্কে’ দেখা যায় একটি দুধের বোতল। বিষয়টি আরও বিস্ময়কর হয়, যখন ট্রাম্প নিজেই জানান—বোতলটি ৫ থেকে ৬ দিনের পুরোনো।

এই ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে রসিকতা করতেও ছাড়েননি ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য পূর্ণ ননীযুক্ত দুধ (হোল মিল্ক) এবং ২ শতাংশ ফ্যাটযুক্ত দুধ পুনরায় সরবরাহের সুযোগ দিতে ‘হোল মিল্ক ফর হেলদি কিডস অ্যাক্ট’ নামের একটি বিলে সই করেন ট্রাম্প।

এই বিল সইয়ের প্রতীকী অংশ হিসেবেই ওভাল অফিসে নিজের ডেস্কে দুধের বোতলটি রাখেন তিনি।

বিলটি কার্যকর হওয়ার ফলে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে জারি করা একটি বিধিনিষেধ বাতিল হলো। ওই বিধিনিষেধ অনুযায়ী, এতদিন যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে কেবল ফ্যাটমুক্ত বা কম ফ্যাটযুক্ত দুধ সরবরাহ করা হতো।

বিল সইয়ের সময় ডেস্কে রাখা দুধের বড় বোতলের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘আমাদের এখানে কিছু দুধ আছে। এটি গত পাঁচ-ছয় দিন ধরে এখানেই পড়ে আছে।’ তার এ মন্তব্যে ওভাল অফিসে উপস্থিত সাংবাদিক ও কর্মকর্তাদের মধ্যে হাসির রোল পড়ে যায়।

আরও পড়ুন  একরামুজ্জামানকে সুখবর দিল বিএনপি

রসিকতার ধারাবাহিকতায় ট্রাম্প বলেন, ‘এটা একদম আসল বোতল। আমি এটা এনেছি যাতে সংবাদমাধ্যমের কর্মীরা চাইলে একটু খেতে পারেন। আপনারা চাইলে সরাসরি বোতল থেকেই চুমুক দিতে পারেন।’

এ সময় নিজের শৈশবের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ‘আগের দিনে আমরা যখন ছোট ছিলাম, সবাই কি এক বোতল থেকে ভাগ করে দুধ পান করতাম না? এখন অবশ্য আমরা সাধারণত তা করি না। তবে আপনি যদি সামনের মানুষটিকে বিশ্বাস করেন, তাহলে সমস্যা নেই।’

ট্রাম্প যোগ করেন, ‘এটা আধা-তাজা—মাত্র ৫ থেকে ৬ দিনের পুরোনো।’ তার এই বক্তব্যে কেউ কেউ হেসে ওঠেন, আবার কেউ কেউ বিস্ময় প্রকাশ করেন।

উল্লেখ্য, ‘হোল মিল্ক ফর হেলদি কিডস অ্যাক্ট’ বিলটি ২০২৫ সালের শেষ দিকে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে সর্বসম্মতিক্রমে পাস হয়। বিল সইয়ের অনুষ্ঠানে কংগ্রেসের একাধিক সদস্য এবং যুক্তরাষ্ট্রের দুগ্ধ শিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০