অনলাইন ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৬, ৪:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে নতুন নেতৃত্ব দরকার : ট্রাম্প

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে দেশটিতে নতুন নেতৃত্বের প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ইরানের বর্তমান নেতৃত্ব দমন-পীড়নের মাধ্যমে দেশ শাসন করছে। বিক্ষোভ চলাকালে সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে দায়ী করেন। এ সময় ট্রাম্প স্পষ্টভাবে বলেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।

অন্যদিকে, আয়াতুল্লাহ খামেনি এই বিক্ষোভে হতাহতের ঘটনা ও ক্ষয়ক্ষতির জন্য ট্রাম্পকে দায়ী করেছেন। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সহিংস গোষ্ঠীগুলোকে ইরানি জনগণের প্রতিনিধি হিসেবে তুলে ধরছেন, যা বাস্তবতার সঙ্গে মিলছে না।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকটের জেরে ইরানে বিক্ষোভ শুরু হয়। পরে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং শাসক ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলনে রূপ নেয়। সাম্প্রতিক দিনে বিক্ষোভের তীব্রতা কিছুটা কমলেও মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, এ পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে দীর্ঘদিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন  মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে অত্যাধুনিক থার্মাল ড্রোন ব্যবহার শুরু

এর আগে ট্রাম্প ইরানি জনগণকে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ স্থগিত রাখার ঘোষণা দেন। পরে তিনি দাবি করেন, সহিংসতা বন্ধ হয়েছে বলে তাকে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০