অনলাইন ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৬, ৪:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথমবার এলএনজি রপ্তানির চুক্তি করল ভেনেজুয়েলা

ভেনেজুয়েলা প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির একটি চুক্তি স্বাক্ষর করেছে। শনিবার (১৭ জানুয়ারি) দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য নিশ্চিত করেন। খবর শাফাক নিউজের।

জাতীয় উৎপাদনশীল অর্থনীতি কাউন্সিলে বক্তব্য দিতে গিয়ে ডেলসি রদ্রিগেজ বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানির অভ্যন্তরীণ উদ্যোগের ফল হিসেবেই এই চুক্তি হয়েছে। এটি সরকারের নতুন অর্থনৈতিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে অর্থনৈতিক বৈচিত্র্য ও আমদানি নির্ভরতা কমানোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি জানান, হাইড্রোকার্বন রপ্তানি থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা আর জ্বালানি আমদানিতে ব্যয় করা হবে না। বরং এই অর্থ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার করা হবে। এর অংশ হিসেবে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য সার্বভৌম সম্পদ তহবিল (সোভেরেইন ওয়েলথ ফান্ড) গঠনের পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন  সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়ার আশ্বাস দিলো বাংলাদেশ

এ ছাড়া কৃষি, মৎস্য, খাদ্য শিল্প ও পর্যটনের মতো উৎপাদনশীল খাতে অর্থায়নের ওপর জোর দেওয়া হবে, আর্থিক বা মুদ্রা জল্পনার খাতে নয় বলে জানান তিনি।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে কারাকাসে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’-এর পর ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। ওই অভিযানে প্রায় ২০০ জন নিহত হন এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। পরে তাদের যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি ফেডারেল আদালতে মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে হাজির করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

১২ লাখ টাকার ‘হোয়াইট ডায়মন্ড’ এখন শরীয়তপুরে

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

২৬ সালের শুরুতেই ‘বৈষম্যহীন’ নবম পে-স্কেল কার্যকরের দাবি

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

ডোনাল্ড ট্রাম্পের’ পর এবার ‘খ্যাপাটে নেতানিয়াহু’

ছাত্রদল নেতাকে হত্যা, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না, বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির ভূমিকা বিশ্লেষণের দাবি রাখে: নাহিদ ইসলাম

১০

পদ্মা সেতুর সিসিটিভি ফুটেজে ঘাতক ফোরকান

১১

৫ খুনের পর পদ্মায় ঝাঁপ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

১২

‘বলেছে ১ কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে’

১৩

পদ্মা সেতু থেকে লাফিয়ে পড়া ব্যক্তি ফোরকান কি না ধোঁয়াশায় পুলিশ

১৪

৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গেন্ডারিয়া থানায়

১৫

বিশ্বজুড়ে নতুন ইনফ্লুয়েঞ্জা ডি ভাইরাস আতঙ্ক

১৬

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

১৭

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

১৮

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

১৯

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

২০