অনলাইন ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৬, ৩:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত বেড়ে ৬

মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের দুই যাত্রী ও সার্বিক পরিবহনের এক সহকারীসহ মোট ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০ জন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কে চলাচলরত একটি ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনায় আহত আরও ৩ জনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ফলে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন— মাদারীপুর শহরের শকুনি এলাকার নেছার উদ্দিন মুন্সীর ছেলে পান্নু মুন্সী (৫০), সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান (২৫) ও কুনিয়া দক্ষিণ পাড়া এলাকার জসিম বেপারীর ছেলে সাগর (২৬)। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন  ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, চাপ বাড়ছে মহাসড়কে

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে জানান, এখন পর্যন্ত ৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে ৩ জন। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলেও ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০