অনলাইন ডেস্ক
২১ জানুয়ারী ২০২৬, ৬:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ খেলতে চান ক্রিকেটাররা, টানাপোড়েনের সমাধান চান শান্ত

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তর। তবে দেশের টেস্ট অধিনায়ক ও সিনিয়র ক্রিকেটার হিসেবে ক্রিকেটারদের মনের ভাষা ভালোভাবেই বোঝেন তিনি। বিশ্বকাপের মতো আসরে খেলতে চাওয়াটাই যে ক্রিকেটারদের স্বাভাবিক আকাঙ্ক্ষা, সেটিই স্পষ্ট করেছেন শান্ত।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আইসিসিকে জানিয়েছে বিসিবি। দুই পক্ষের মধ্যে একাধিক দফা বৈঠক হলেও এখনো কোনো সমাধান আসেনি।

বিশ্বকাপ স্কোয়াডের অধিনায়ক লিটন কুমার দাস মঙ্গলবার বিপিএলের ম্যাচ শেষে জানান, ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বোর্ড তার সঙ্গে কোনো আলোচনা করেনি। একই কথা পরে নিশ্চিত করেন নাজমুল হোসেন শান্তও। তিনিও জানান, এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকে কোনো আলোচনা হয়নি।

একজন ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ খেলার আকাঙ্ক্ষার কথা স্পষ্টভাবে তুলে ধরেন শান্ত। তিনি বলেন, “ক্রিকেটার হিসেবে আমরা সবসময় চাই ক্রিকেট খেলতে। আর বিশ্বকাপের মতো ইভেন্ট হলে তো অবশ্যই… কেন নয়? কারণ এই ধরনের ইভেন্ট দুই বছর পর পর আসে। ৫০ ওভারের বিশ্বকাপ চার বছর পর পর আসে। আমার মনে হয়, আমাদের জন্য এটা সুযোগ ওখানে ভালো ক্রিকেট খেলার।”

আরও পড়ুন  ভুয়া চিকিৎসাপত্রে ভারতীয় ভিসা প্রত্যাশীরা খোয়াচ্ছেন লাখ লাখ টাকা

বিশ্বকাপ খেলা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান চাইলেও পুরো পরিস্থিতি সম্পর্কে অবগত নন বলে জানান শান্ত। তার ভাষায়, “এখানে অনেক ইস্যু আছে, সেই বিষয়গুলো ব্যক্তিগতভাবে আমি শতভাগ জানি না। আমি বিশ্বাস করি, এই বিষয়গুলো সুন্দরভাবে সমাধান করে যদি সুযোগ হয়, বিশ্বকাপে ক্রিকেটাররা যদি যেতে পারে, অবশ্যই ভালো হবে।”

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, বুধবারের মধ্যেই বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসির কাছে জানাতে পারে বিসিবি। তবে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১০

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১১

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১২

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৩

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৪

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৬

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৭

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৮

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৯

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

২০