
রাজধানীর ভাটারা থানার গ্যারেজ থেকে পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনায় আন্তঃজেলা চোরাই সিন্ডিকেটের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে চোরাই মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলার ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২), হোসাইন (১৫) ও ইয়ামিন (১৬)। তারা সবাই আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয়।
পুলিশ জানায়, গত ১০ জানুয়ারি ভাটারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফিরোজের ব্যক্তিগত মোটরসাইকেল চুরি হয়। দুইজন থানার মধ্যে এসে স্থানীয় সাইদুরের পরিকল্পনায় চুরি করে নিয়ে চোরের ডিলারের কাছে বিক্রি করে দেন। পরে পুলিশের একটি চৌকস দল ‘গ্রিড রেফারেন্স’ নির্ণয় প্রযুক্তি ব্যবহার করে ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর মরিচাকান্দি ঘাট মোল্লাবাড়ী এলাকা থেকে ৪ জন আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্যদের গ্রেফতার করে।
জানা গেছে, ইব্রাহিম ও রহমতুল্লাহ শিশুদের মোটরসাইকেল চুরি প্রশিক্ষণ দেন। থানা থেকে হোসাইন ও ইয়ামিনকে সাইদুর মোটরসাইকেল চুরির জন্য ১ হাজার টাকা দিয়েছে। বাকি আরও ১ হাজার টাকা বাকি রাখে।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর বিষয়ে প্রক্রিয়াধীন আছে বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্য করুন