অনলাইন ডেস্ক
২২ জানুয়ারী ২০২৬, ৪:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিলক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, প্রশ্নবিদ্ধ তদারকি ব্যবস্থা

জামালপুর জেলার নিলক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আজাদ হোসেনের বিরুদ্ধে বিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুসরণ না করা এবং নিয়মিত শ্রেণি পাঠ কার্যক্রমে অংশগ্রহণ না করার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এসব অনিয়ম দীর্ঘদিন ধরে চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকির অভাবে কোনো প্রতিকার মিলছে না।
স্থানীয় সূত্র ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের সঠিক সময় অনুযায়ী প্রধান শিক্ষকের আগমন ও প্রস্থান নিয়মিত নয়। পাশাপাশি তিনি নিয়মিতভাবে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করছেন না বলে অভিযোগ ওঠে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ সম্প্রচারের সময়েও তাঁকে শ্রেণি পাঠ কার্যক্রমে অনুপস্থিত থাকতে দেখা যায়, যা বিষয়টিকে আরও স্পষ্ট করেছে বলে দাবি সংশ্লিষ্টদের।
অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাদের মতে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব আবু নূর মোঃ শামসুজ্জামান, জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আলী আহসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আবু হাসান মোঃ রেজাউল করিম এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আনোয়ারুল ইসলাম—এই কর্মকর্তাদের পর্যাপ্ত তদারকি না থাকায় অভিযোগগুলো গুরুত্ব পাচ্ছে না।
স্থানীয় অভিভাবকদের ভাষ্য, বিদ্যালয় পরিচালনায় এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। তারা অবিলম্বে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
🔹

Facebook Comments Box
আরও পড়ুন  নরসিংদীতে জেলা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৫৫ জন গ্রেফতার!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১০

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১১

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১২

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৩

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৪

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

১৬

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

১৭

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

১৮

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

১৯

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

২০