অনলাইন ডেস্ক
২২ জানুয়ারী ২০২৬, ৫:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রমজানে সৌদি আরবে নামাজের সময় মসজিদের বাইরের মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবজুড়ে নামাজের সময় মসজিদের বাইরের লাউডস্পিকার বা মাইক ব্যবহারের ওপর পুনরায় নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সৌদি আরবের ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আসন্ন রমজান মাসে মসজিদগুলোর প্রস্তুতি ও শৃঙ্খলা বজায় রাখতে একগুচ্ছ নতুন নির্দেশনা জারি করে, যেখানে মাইক ব্যবহারের বিষয়টি কঠোরভাবে সীমিত করা হয়েছে।

গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ এই আদেশের সত্যতা নিশ্চিত করেছেন। নির্দেশনায় বলা হয়েছে, মসজিদের বাইরের মাইক শুধুমাত্র আজান এবং নামাজ শুরুর সংকেত বা ইকামার সময় ব্যবহার করা যাবে, তবে পুরো নামাজ চলাকালীন বাইরের মাইক চালু রাখা যাবে না।

মন্ত্রণালয় থেকে দেওয়া নির্দেশিকায় হিজরি বর্ষপঞ্জির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারিভাবে নির্ধারিত নামাজের সময়সূচী কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে এশার নামাজের সময় এবং প্রতিটি নামাজের আজান ও ইকামার মধ্যবর্তী সময়ের ব্যবধান নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো মুসল্লিদের জন্য মসজিদের ভেতরে একটি শান্ত, সুসংগঠিত এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ পরিবেশ নিশ্চিত করা। এছাড়া পবিত্র মাসটিতে মসজিদের আশপাশের আবাসিক এলাকার মানুষের বিরক্তি রোধ এবং ধর্মীয় গাম্ভীর্য বজায় রাখাও এই সিদ্ধান্তের অন্যতম কারণ বলে জানানো হয়েছে।

আরও পড়ুন  ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার

রমজানের প্রস্তুতি হিসেবে ইফতারের আয়োজনের বিষয়েও মন্ত্রণালয় সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে। বলা হয়েছে, ইফতারের যাবতীয় আয়োজন শুধুমাত্র মসজিদের নির্দিষ্ট উঠান বা প্রাঙ্গণে করতে হবে এবং মসজিদের ভেতরে কোনো খাবার পরিবেশন করা যাবে না। সতর্ক ব্যবস্থাপনার মাধ্যমে দান করা পানি ব্যবহার এবং অতিরিক্ত পানি মজুদ না করার জন্য মসজিদ কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে।

মসজিদের পরিচ্ছন্নতা ও নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে রক্ষণাবেক্ষণ দলকে নির্দেশ দেওয়া হয়েছে যেন সব সুযোগ-সুবিধা পুরোপুরি প্রস্তুত থাকে। বিশেষ করে নারীদের নামাজের জায়গার পরিচ্ছন্নতা ও ব্যবস্থার দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।

সৌদি সরকারের এই নির্দেশনাগুলো দেশটির সব অঞ্চলের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং এগুলো লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

প্রতি বছর রমজান মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লির পদচারণায় মুখরিত থাকে সৌদি আরবের মসজিদগুলো। তাই ভিড় সামলানো এবং শৃঙ্খলা বজায় রাখতেই এই আগাম প্রস্তুতিমূলক নির্দেশনা জারি করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এই পদক্ষেপগুলো পবিত্র মাসে ইবাদতের পরিবেশকে আরও সুশৃঙ্খল করবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

১২ লাখ টাকার ‘হোয়াইট ডায়মন্ড’ এখন শরীয়তপুরে

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

২৬ সালের শুরুতেই ‘বৈষম্যহীন’ নবম পে-স্কেল কার্যকরের দাবি

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

ডোনাল্ড ট্রাম্পের’ পর এবার ‘খ্যাপাটে নেতানিয়াহু’

ছাত্রদল নেতাকে হত্যা, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না, বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির ভূমিকা বিশ্লেষণের দাবি রাখে: নাহিদ ইসলাম

১০

পদ্মা সেতুর সিসিটিভি ফুটেজে ঘাতক ফোরকান

১১

৫ খুনের পর পদ্মায় ঝাঁপ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

১২

‘বলেছে ১ কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে’

১৩

পদ্মা সেতু থেকে লাফিয়ে পড়া ব্যক্তি ফোরকান কি না ধোঁয়াশায় পুলিশ

১৪

৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গেন্ডারিয়া থানায়

১৫

বিশ্বজুড়ে নতুন ইনফ্লুয়েঞ্জা ডি ভাইরাস আতঙ্ক

১৬

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

১৭

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

১৮

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

১৯

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

২০