অনলাইন ডেস্ক
১৪ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মা সেতু থেকে লাফিয়ে পড়া ব্যক্তি ফোরকান কি না ধোঁয়াশায় পুলিশ

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালকসহ পাঁচজনকে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় এবার নতুন তথ্য জানিয়েছে পুলিশ। ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে। তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরই মধ্যে পদ্মা সেতু থেকে ‘লাফ দেওয়া’ ব্যক্তিকে ঘিরে তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফউদ্দীন এসব তথ্য জানান।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ঘটনার পরপরই তিনটি টিম মাঠে নামে। একটি টিম চলে যায় গোপালগঞ্জে, সেখানে তার এলাকা। আরেকটি টিম চলে যায় বেনাপোল; যেন ফোরকান বর্ডার ক্রস করতে না পারে। এরই মধ্যে তার পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলো ব্লক করা হয়। আমাদের ধারণা ছিল সে বেনাপোল দিয়ে সে বাইরে চলে যেতে পারে।’

ফোরকানের মোবাইল উদ্ধারের তথ্য নিশ্চিত করে গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফউদ্দীন বলেন, আমরা তার মোবাইল উদ্ধারের চেষ্টা করি। মোবাইলটি আমরা মেহেরপুর থেকে উদ্ধার করতে সক্ষম হয়। সেখানে একজন বাসের হেলপারের কাছ থেকে মোবাইলটি উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর সে জানায়, সে মোবাইলটি পদ্মা সেতু থেকে পেয়েছে। পরে ঘটনাস্থলে (পদ্মা সেতু) আমাদের একটি টিম গিয়ে সিসিটিভি ফুটে চেক করেছে। সেখানে দেখা গেছে- একটি প্রাইভেট কার থেকে নেমে একটি ব্যক্তি সেখানে (পদ্মাসেতুর ওপরে) মোবাইলটি রেখেছে।’

আরও পড়ুন  ঝুলে থাকা তরুণকে কার্নিশে গুলি: ৫ জনের রায় আজ ডিএমপির সাবেক কমিশনারসহ

পদ্মা সেতু থেকে একব্যক্তি লাফ দেওয়ার তথ্য জানিযে তিনি আরও বলেন, আমরা সেই প্রাইভেটকারটিকে শনাক্ত করেছি। ভিডিও ফুটেজে চেক করে দেখতে পেয়েছি, সে (মোবাইল রাখা ব্যক্তিটি) পদ্মা সেতু থেকে নিচে লাফ দিয়েছে। আমরা ফোরকানের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য বাদীকে ভিডিওটি দেখায়; বাদী বলেছেন ‘মনে হচ্ছে ফোরকান’। গোপালগঞ্জে ও তার আশপাশে দেখিয়েছি- তারা বলেছে ‘মনে হচ্ছে ফোরকান’। আমাদের কাছে আপডেট এই পর্যন্ত আছে। পদ্মা সেতু থেকে এক ব্যক্তি লাফ দিয়েছে সেটা সত্য। তবে এই ব্যক্তিই যে ফোরকান সেটা আমরা নিশ্চিত নয়।

পদ্মা নদী থেকে ফোরকানের মরদেহ উদ্ধারের গুঞ্জন শোনা গেছে- এই প্রশ্নের প্রেক্ষিতে গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফউদ্দীন বলেন, আমরা মোবাইল উদ্ধারের কথা জানিয়েছি। মরদেহ উদ্ধারে কথা বলিনি কিংবা লাফ দেওয়া সেই ব্যক্তিই ফোরকান কি না তা যাচাই বাছাইয়ের চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ৯ মে ভোরে কাপাসিয়ার রাউৎকোনা (পূর্ব পাড়া) গ্রামের তার ভাড়া বাসা থেকে স্ত্রী, তিন সন্তান ও শ্যালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী নিহত শারমিনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, শারমিনের সঙ্গে দাম্পত্য সম্পর্ক ভালো ছিল না ফোরকানের। ইতোপূর্বে পরিবারের সবাইকে হত্যার হুমকি দিয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১০

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১১

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১২

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৩

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৪

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৬

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৭

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৮

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৯

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

২০